আফগানিস্তান নিয়ে ভারতের 'অপারেশন দেবীশক্তি' আসলে কী?
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই জার্মানির চ্যান্সেলার অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে বিশেষ আলোচনা সম্পন্ন করেছেন মোদী। এরপর এদিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। জানা গিয়েছে এদিনও আলোচনা প্রসঙ্গে তালিবান উঠে এসেছে। এই অবস্থায় ভারতীয় বায়ুসেনা নিরন্তর ব্যস্ত রয়েছে অপারেশন দেবীশক্তি নিয়ে। প্রশ্ন উঠতেই পারে যে এই অপারেশন দেবীশক্তি আসলে কী?

মূলত, যে প্রক্রিয়াকে সঙ্গে নিয়ে আফগানিস্তান থেকে সরিয়ে আনা হচ্ছে ভারতে আসতে ইচ্ছুকদের। সেই প্রক্রিয়ার নামই হল 'অপারেশন দেবী শক্তি'। বায়ুসেনার তৎপরতায় থাকা এই গোটা উদ্যগের নাম হল 'অপারেশন দেবী শক্তি'। ইতিমধ্যেই এই অপারেশনের আওতায় কাবুল থেকে ভারতে আনা হয়েছে ৮০০ জনকে। এই মিশন মোটেও যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। বহু জটিলতা ও কূটনৈতিক ঘাত প্রতিঘাত পেরিয়ে ভারতীয় বায়ুসেনার বিমান প্রতিদিন প্রায় কয়েকশো মানুষকে আফগান মুলুক থেকে এদেশে নিয়ে আসছে। উল্লেখ্য ভারতের যেদিন স্বাধীনতা দিবস ছিল সেই ১৫ অগাস্ট ২০২১ এর রবিবার কাবুলের পতন হয় ২০২১ সালের ১৬ অগাস্ট থেকেই আফগানিস্তান থেকে উদ্ধারের কাজে বিভিন্ন উদ্যোগ নেয় মোদী সরকার। ভারত সাফ জানিয়ে দেয় বিশেষ ই ইমার্জেন্সি ভিসা লাগু করো হয়েছে যাতে আফগান মুলুক থেকে ভারতীয়রা ইচ্ছা করলে এদেশে জলদি চলে আসতে পারেন। এমনকি আফগানিস্তানের বাসিন্দারাও ভারতে আশ্রয় পাবেন বলে জানানো হয়।
Recommended Video
উল্লেখ্য, আপাতত কাবুল বিমানবন্দর কার্যত মার্কিনি নিরাপত্তার মধ্যে রয়েছে। তবে, তালিবান সাফ জানিয়েছে যে আগামী ৩১ অগাস্টের মধ্যে যদি আফগান মুুলুক ছেড়ে তালিবান না চলে যায়, তাহলে তার ফলাফল ভালো হবে না। ফলে মার্কিন সেনা আপাতত তালিবানি হুমকির মুখে পড়েছে। এদিকে, মার্কিনি সেনার নিরাপত্তা বেড়াজালেই বহু আফগান নাগরিক নিরাপদে দেশ ছাড়তে পেরেছেন। জানা যায়, ভারতের রাষ্ট্রদূতাবাস খালি করে সেখানে থেকে ১২০ জনকে নিরাপদে প্রথমেই যে ভারত আনতে পেরেছিল তার নেপথ্যে ছিল বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোনালাপ। তাঁর কথা শুনেই নিরাপদে রাতের অন্ধকারে সেফ প্যাসেজ দিয়ে কাবুলে বিমানবন্দরে ভারতীয় দূতাবাস কর্মীদের নিয়ে আসা যায়। এরপর কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে রাতে মার্কিনি নিরাপত্তায় ছিলেন ভারতীয়রা। এরপর সেখান থেকে বায়ুসেনার সি ১৭ বিমান গিয়ে নিয়ে আসে ১২০ জনকে। এদিকে, এদিনই আফগানিস্তান থেকে গুরু গ্রন্থ সাহেবের ৩ কপির স্বরূপ এসে ভারতে পৌঁছয়। আর সেই পবিত্র গ্রন্থকে এদিন দিল্লি বিমান বন্দর থেকে মাথায় করে আনেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।












Click it and Unblock the Notifications