পেঁয়াজের দাম কমতে পারে কবে থেকে! আশার কথা শোনাচ্ছে নয়া রিপোর্ট
বিহারে পেঁয়াজ নিয়ে জনরোষ থেকে নিজেকে বাঁচাতে হেলমেট পড়তে হচ্ছে বিক্রেতাদের। বেঙ্গালুরুতে কার্যত বন্ধ হয়ে যাচ্ছে রেস্তোরাঁর 'ওনিয়ন দোসা'।
বিহারে পেঁয়াজ নিয়ে জনরোষ থেকে নিজেকে বাঁচাতে হেলমেট পড়তে হচ্ছে বিক্রেতাদের। বেঙ্গালুরুতে কার্যত বন্ধ হয়ে যাচ্ছে নানা রেস্তোরাঁয় 'ওনিয়ন দোসা'। আর এসবের নেপথ্যে রয়েছে পেঁয়াজের বর্ধিতমূল্যে দাম বাড়ার ঘটনা। দামের ঝাঁঝে ক্লান্ত সাধারণ মানুষের প্রশ্ন কবে কমবে পেঁয়াজের দাম?

পেঁয়াজের দাম কবে কমবে?
এক প্রতিবেদন জানাচ্ছে , আগামী বছরের শুরুর দিকেই কমতে পারে পেঁয়াজের দাম। নবভারত টাইমস-এর এই রিপোর্টে প্রকাশিত হয়েছে আগামী বছরের শুরুর দিকে, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কমতে পারে পেঁয়াজের দাম।

কোন তারিখ নাগাদ কমতে পারে পেঁয়াজের দাম?
আগামী ১৫ জানুয়ারির মধ্যে পেঁয়াজের নতুন ফসল আসবে বলে খবর। ফলে বাজারে ফের যোগানের পরিমাণ বাড়তে পারে। আর তার জেরেই জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই এই দামে পতন দেখা যেতে পারে বলে খবর।

কেন কমছে পেঁয়াজের যোগান?
জানা গিয়েছে পেঁয়াজের যোগান কমবার নেপথ্যের কারণ, গুজরাত ও নাসিক থেকে কম হারে আসছে পেঁয়াজ। অন্যদিকে দক্ষিণভারতে বৃষ্টিপাত কম হওয়ার কারণে কর্ণাটকে পেঁয়াজ উৎসপাদনে ঘাটতি দেখা দিয়েছে । যার জন্য পেঁয়াজের দাম বাড়ছে।

আগামী সপ্তাহে দাম বাড়বার আশঙ্কা
আগামী সপ্তাহেই পেঁয়াজের দাম বাড়বার আশঙ্কা দেখা দিচ্ছে। কারণ , দেশের বেশ কিথু মণ্ডিতে ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত থাকবার কথা । তার জায়গায় আপাতত বহু মন্ডিতেই রয়েছে ২ হাজার মেট্রিক টন মত পেঁয়াজ। ফলে দাম বাড়বার আশঙ্কা রয়েছে।

বাংলায় কোথায় মিলছে সস্তার পেঁয়াজ?
বাংলার 'সুফল বাংলা' স্টোরে মিলছে ৫৯ টাকা দরে পেঁয়াজ। বাংলার যে কোনও প্রান্তের এই স্টলে পাওয়া যাচ্ছে ১৭ টাকা কেজি দলে আলুও।












Click it and Unblock the Notifications