রাজ্যে ৬ হাজার কোটির বিনিয়োগ রাষ্ট্রায়ত্ত সংস্থার! হচ্ছে নতুন কর্মসংস্থান
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি অসমে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই টাকায় প্রায় ২০০ কূপ খনন করা হবে বলেও জানানো হয়েছে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি অসমে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই টাকায় প্রায় ২০০ কূপ খনন করা হবে বলেও জানানো হয়েছে। তেলের উৎপাদন বাড়াতে আগামী সাতবছরে এই টাকা খরচ করা হবে। ৩০০ লোকের কাজের বন্দোবস্ত হবে।

আপার অসমের শিবসাগর এবং চড়াইদেও জেলায় এই বিনিয়োগ করা হবে। ওএনজিসির ডিরেক্টর(অনশোর) এসকে মৈত্র বলেছেন, অসমের শিবসাগর এবং চড়াইদেও জেলায় ২০০ টি কূপ খনন করতে ৬ হাজার কোটির বিনিয়োগ করবে ওএনজিসি। এই অর্থবর্ষ থেকে শুরু করে পরবর্তী সাত বছরে এই কূপগুলি খনন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই বিনিয়োগে রাজ্য থেকে তেলের উৎপাদনও বাড়বে বলে জানিয়েছেন ওএনজিসির ডিরেক্টর(অনশোর)।
২০২২ সাল নাগাদ জ্বালানি তেলের আমদানি ১০ শতাংশ হ্রাস করার প্রধানমন্ত্রীর আবেদনেও সাড়া দিয়েছে ওএনজিসি। এর জন্য নর্থ ইস্ট হাইড্রোকার্বন ভিশন ২০৩০-এর লক্ষ্যে কাজ শুরুর কথাও জানিয়েছেন তিনি।
মৈত্র জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে অসমকে গুরুত্ব দিয়ে এসেছে ওএনজিসি। ২০১৯-এ বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন বছরের পুরস্কার হল ৩০৮টি নতুন পদে নিয়োগ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications