লাদাখের গালওয়ানে সংঘাতের বছর ঘুরতেই চিন কোন স্টান্সে এগোচ্ছে , সীমান্তে প্রস্তুত ভারত
লাদাখে রক্তক্ষয়ী গালওয়ান সংঘাতের এক বছর পার হতে চলল। এরই মাঝে ভারতের দিকে চিনা আগ্রাসনের পর্বে একাধিক অধ্যায় সংযুক্ত হয়েছে বিশ্ব আঙিনায় কূটনীতির বিচারে। এদিকে সংঘাতের তপ্ত জমি ঠান্ডা হতে না হতেই মালদায় চিনা যুবকের গ্রেফতারি নিয়ে একাধিক সন্দেহ দানা বাঁধছে। গালওয়ানের সংঘাতে একাধিক জওয়ানের শহিদ হওয়ার ঘটনা আজও বিঁধে রয়েছে এদেশের বুকে। একনজরে দেখা যাক লাদাখ সংঘাতের গতিপ্রকৃতি কোনদিকে যাচ্ছে।

ভয়াবহ গালওয়ান সংঘাত
২০১৯ সালের ১ নভেম্বর থেকেই আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে লাদাখ। এরপর প্রায় গোটা ২০২০ সাল ধরেই লাদাখ সীমান্তে জোর উত্তেজনা জারি থেকেছে। এদিকে, ভারতে যখন করোনা পরিস্থিতি প্রবলভাব হানা দিয়েছে তখন, ১৫ জুন রাতে নতুন করে উত্তেজনা তৈরি হয় পূর্ব লাদাখে। দুই দেশের মধ্যে সংঘর্ষে শহিদ হন অনেকেই। অতিরিক্ত ঠান্ডার কারণে আহত সেনাদের মধ্যে ১৭ জন শহিদ হন৷ মৃত্যু হয়েছিল চিনা জওয়ানদেরও। তবে সেই মৃত ৪৩ জন চিনা জওয়ানের কথা জানায়নি চিন।

গালওয়ান পরিস্থিতি এখন
২০২০ সালের জুন মাসের রক্তক্ষয়ী মল্লযুদ্ধের পর অগাস্ট মাসে প্যানগং এলকা কার্যত যুদ্ধ শিবিরে পরিণত হতে থাকে। চিনের আগ্রাসন পরিলক্ষিত হতেই ভারত কৈলাস পর্বতমালার উঁচু স্ট্র্যাটেজিক এলাকা দখলে রাখে। বিভিন্ন ঘটনা পরম্পরার পর এরপর ভারত ৭০০ মিটার পিছিয়ে আসে। দুই দেশের আলোচনার প্রেক্ষিতে পিছিয়ে যেতে বাধ্য হয় চিনও। পরিমাপ সেই ৭০০ কিলোমিটার।

লাদাখ সংঘাত ও চিনের স্টান্স
সূত্রের দাবি, লাদাখ পরিস্থিতিতে শান্তি বা একটি উপসংহারে পৌঁছানো এখনও সম্ভব নয়। ভারতীয় সেনা সূত্রের খবর, চিন এখনও সীমান্তে বিভিন্ন ধরনের নির্মাণ কাজ করে চলেছে। যা কার্যত শিড়পীড়া হয়ে উঠেছে ভারতের। তবে পিছিয়ে নেই ভারতীয় সেনা। চিনের স্টান্সকে হুবহু নজরে রাখছে সেনা।

কতটা প্রস্তুত ভারত?
লাদাখে চিনের বিভিন্ন গতিবিধি প্রায় এক বছর ধরে নজরে রেখেছে ভারতীয় সেনা। ফলে চিন কতটা পা এগোতে পারে বা পিছিয়ে যেতে পারে আপাতত তা আন্দাজ করতে পারছে ভারতীয় সেনা। ফলে সেনা সূত্রের খবর , লাদাখে চিনা আগ্রাসনের পর এক শীত পার করে আপাতত যাবতীয় পরিস্থিতি মোকাবিলায় তৈরি ভারত। সেখানে বহু সুযোগ সুবিধা দিল্লির তরফে পাঠানো হয়েছে সেনার জন্য। যা পেয়ে আপাতত তৈরি ভারতীয় সেনা।

কড়া নজরদারি
পায়ে টহলের পাশাপাশি বর্তমানে প্যানগং লেকের জলপথ বরাবর নৌকায় পাহাড়া চলে লাদাখে। এই এলাকাই আপাতত দুই দেশের ফোকাসে। চলেছে ড্রোনের নজরদারিও। যাবতীয় প্রযুক্তিকে ব্যবহার করে এই এলাকায় দাপট দেখাচ্ছে ভারতীয় সেনা।












Click it and Unblock the Notifications