দেশে বেকারত্বের জেরে প্রতি ঘণ্টায় গড়ে একজন আত্মহত্যা করেন ২০১৮ সালে

বেকারত্বের বোঝ নিতে না পেরে প্রতি ঘণ্টায় গড়ে একজন করে আত্মহত্যা করে ভারতে। ২০১৮ সালের এরকমই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। রিপোর্টে জানানো হয় যে দেশে ২০১৮ সালে মোট ১২,৯৩৬ জন বেকারত্বের জেরে আত্মহত্যা করেছে। দেশে ঘটা মোট আত্মহত্যার নিরিখে এটি ৯.৬ শতাংশ।

সব বয়সের মানুষই আত্মহত্যা করেন

সব বয়সের মানুষই আত্মহত্যা করেন

বেকার থাকার দরুন আত্মহত্যা করা ভারতীয়দের মধ্যে ১৮ বছরের কমের যুবক-যুবতী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধও রয়েছেন। রিপোর্টে জানানো হয়েছে যে ১৮ বছরের নিচে আত্বহত্যা করা মানুষের মধ্যে ৩১ জন যুবক ও ৯ জনযুবতী রয়েছে। এদিকে বেকারত্বের জেরে আত্মহত্যা করাদের মধ্যে ৩০ থেকে ৪৫ বছর বসয়সীমার মধ্যে মোট ৮৬৮ জন পুরুষ ও ৯৫ জন মহিলা রয়েছেন। ৪৫ ভচর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্তদের মধ্যে পুরুষদের মধ্যে এই সংখ্যা ২৩৭। একই বয়সসীমায় মহিলা আত্মহত্যাকারীর সংখ্যা ২১। এদিকে ষাটোর্ধ্বদের মধ্যে ২৪৩১ জন বৃদ্ধ ও ৩১০ জন বৃদ্ধা বেকারত্বের জেরে আত্মহত্যা করেন।

শীর্ষে কেরল

শীর্ষে কেরল

এদিকে বেকারত্বের জেরে আত্বহত্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরল। সেই রাজ্যে মোট ১৫৮৫ জন্য বেকার থাকার যন্ত্রণা থেকে বাঁচতে মৃত্যুর পথ বেছে নেন। দ্বিতীয় স্থানেই রয়েছে তামিলনাড়ু। সেই রাজ্যে ১৫৭৯ জন বেকারত্বের জেরে আত্মহত্যা করেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে মহারাষ্ট্র (১২৬০), কর্নাটক (১০৯৪) ও উত্তরপ্রদেশ (৯০২)।

মোট আত্মহত্যা ১,৩৪,৫১৬টি

মোট আত্মহত্যা ১,৩৪,৫১৬টি

২০১৮ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী সারা দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে মোট ১,৩৪,৫১৬টি। এর মধ্যে মহারাষ্ট্রে আত্মহত্যা করেছে ১৭,৯৭২ জন। তামিলনাড়ুতে সেই সংখ্যা ৩১,৮৯৬ ও পশ্চিমবঙ্গে সেটি ১৩,২৫৫।

কৃষক আত্মহত্যা

কৃষক আত্মহত্যা

এদিকে ২০১৮ সালের কৃষক আত্মহত্যার পরিসংখ্যানও প্রকাশ করে এনসিআরবি। নতুন রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালে কৃষী ক্ষেত্রে কর্মরত মোট ১০,৩৪৯ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। দেশে মোট আত্মহত্যার ঘটনার এটি ৭.৭ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+