One Nation One Election: যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়াঙ্কা, অনুরাগ, তৃণমূলের প্রতিনিধি কারা?
মঙ্গলবার লোকসভায় ভোটাভুটির পর, আলোচনার জন্য 'এক দেশ, এক ভোট' বিলটিকে এবার পাঠিয়ে দেওয়া হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। জেপিসিতে কারা থাকবেন সেটা নিয়ে চলছিল চর্চা। আগামী শুক্রবার শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে দ্রুত কমিটি গঠন করতে রাজনৈতিক দলগুলিকে সদস্যের নাম প্রস্তাবের নির্দেশ দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা।
এক দেশ, এক ভোট নিয়ে গঠি্ত হল যৌথ সংসদীয় কমিটি। ৩১ জনের এই কমিটিতে লোকসভা থেকে আছেন ২১ জন সদস্য এবং রাজ্যসভা থেকে আছেন ১০ জন সদস্য। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই কমিটিতে কংগ্রেসের পক্ষ থেকে আছেন প্রিয়াঙ্কা গান্ধী। সদ্য ওয়ানাডের লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনে জিতে লোকসভায় প্রবেশ করেছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই সংসদের অধিবেশনে নজর কেরেছেন নিজের উপস্থিতির মধ্য দিয়ে।

আগামী অধিবেশেনর শেষ সপ্তাহের প্রথম দিনে এক দেশ, এক ভোট নিয়ে গঠি্ত হল যৌথ সংসদীয় কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। কংগ্রেস প্রথম থেকেই চাইছিল এক দেশ-এক ভোট নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি হেভিওয়েট প্রতিনিধি রাখতে, যাতে দলের তরফে জোরাল আওয়াজ তোলা তুলতে পারবেন। ফলে প্রিয়াঙ্কার দায়িত্ব কিন্তু শুরুতেই অনেকটা বৃদ্ধি পেল।
মঙ্গলবার লোকসভায় এক দেশ, এক ভোট নিয়ে ভোটাভুটি কেন্দ্রের পক্ষে বেশি ভোট পড়লেও বিলটি পাস করানো যায়নি। কারণ, সংবিধান সংশোধনী বিল পাস করতে গেলে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন। রাজ্যসভা, এমনকী লোকসভাতেও তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে জেপিসির উপরই অনেকটা নির্ভর করতে হবে বিজেপিকে।












Click it and Unblock the Notifications