একজন কোভিড আক্রান্ত ৯০ জনকে সংক্রমিত করতে পারেন! দাবি গবেষণায়‌

একজন কোভিড আক্রান্ত ৯০ জনকে সংক্রমিত করতে পারেন! দাবি গবেষণায়‌

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের গঠন করা একটি প্যানেলের সদস্যদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে প্রতিটা করোনা ভাইরাস কেসের ক্ষেত্রে ভারতের হাত থেকে ৯০টি সংক্রমক ফসকে গিয়েছে। এটা সেই একই কমিটি যারা ইন্ডিয়া–স্পেসিফিক সুপারমডেল তৈরি করেছিল, যা পূর্বাভাস করেছিল যে করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আসবে কমপক্ষে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে।

একজন কোভিড আক্রান্ত ৯০ জনকে সংক্রমিত করতে পারেন! দাবি গবেষণায়‌


আইআইটি কানপুরের অধ্যাপক মণিন্দ্র আগরওয়াল জানিয়েছেন যে ফসকে গিয়েছে এই শব্দটির অর্থ হল চেষ্টা করা হয়েছিল কিন্তু ফসকে গিয়েছে। এটা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর। তিনি আরও বলেন, 'এই গাণিতিক মডেলের মাধ্যমে কিছু পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তবে দেশের জনসংখ্যার সঙ্গে তা যাচাই করে দেখা হয়নি। কিন্তু মডেলের পূর্বাভাস অনুযায়ী ভারতের ৬০ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছে এবং তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।’‌

এই গাণিতিক মডেল দেখিয়েছে যে কোভিড–১৯ হয়ত ইতালি ও ব্রিটেনের মতো, যেখানে ভারতের চেয়ে মৃত্যুর হার অনেক বেশি, এই দুই দেশের মতো ভারতের মানুষের ওপর প্রভাব ফেলেছে। এইসব দেশের সঙ্গে ভারতের গড় অনুপাত ১:‌১০ বা ১:‌১৫, অধিকাংশ মানুষ যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা উপসর্গবিহীন এবং গড় অনুপাত ১:‌৯০।

এ ক্ষেত্রে, দিল্লি এবং কেরলে এই অনুপাত ১:‌২৫, যার অর্থ হল প্রত্যেক করোনা ভাইরাস কেস ২৫ জনকে আক্রান্ত করছে কিন্তু তাঁরা সকলেই উপসর্গহীন। প্রথম করোনা ভাইরাস ওয়েভে সময়, দিল্লি দেখেছিল যে একটি করোনা কেস আক্রান্ত করছে ৪৩ জনকে এবং তৃতীয় ওয়েভে এই অনুপাত কমে ১:‌২১ হয়ে গিয়েছে। এটা উল্লেখ্য যে এই অনুপাত এক–এক রাজ্যের ক্ষেত্রে ভিন্ন রকমের এবং পুরো দেশজুড়ে তা অভিন্ন নয়। উত্তরপ্রদেশ ও বিহারে উপসর্গহীন মানুষ রয়েছে ১:‌৩০০। বেশিরভাগ রাজ্যগুলি ৭০–১২০–এর মধ্যে রয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+