প্রজাতন্ত্র দিবসে ‘বিকশিত ভারতের' প্রত্যয়, দিল্লির কর্তব্যপথে উজ্জ্বল প্যারেডের গৌরব

দেশজুড়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। সকালে শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় এই দিন যেন আরও নতুন উদ্যম, নতুন শক্তি ও জাতীয় ঐক্যের বাণী নিয়ে সামনে এগিয়ে দেয় দেশকে। লক্ষ্য 'বিকশিত ভারত' এর নির্মাণ।

কর্তব্যপথে ঐতিহাসিক আয়োজনের কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।

রাষ্ট্রপতি স্মৃতি বাগানে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শহিদদের প্রতি সেই নীরব প্রণামেই শুরু হয় দিনের অন্তর্নিহিত বার্তা ত্যাগেই স্বাধীনতার পূর্ণতা। পরে রাষ্ট্রপতি অভ্যর্থনা মঞ্চে পৌঁছতেই জাতীয় পতাকা উত্তোলন, বাজে জনগণমন ও আকাশে ধ্বনিত হয় ২১ বার বন্দুক স্যালুটে গর্বের সুর।

'বৈচিত্র্যের মাঝে ঐক্য' এই ভাবনায় নৃত্য ও সঙ্গীতে ভরিয়ে তোলে শতাধিক শিল্পী। আকাশ থেকে মি ১৭ ভি হেলিকপ্টারের ফুলবৃষ্টি যেন রঙিন অভিষেক ভারতীয় গণতন্ত্রের।

এ বছরই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ ইইউ এ বাহিনী। চারটি পতাকা ইইউ, ইউরোপীয় সামরিক কর্মী সংগঠন ও নৌবাহিনীর দুই ইউনিট 'আটালান্টা' ও 'অ্যাসপাইডস' যেন বহুমাত্রিক কূটনৈতিক বার্তা বহন করে।

ভারতীয় সেনাবাহিনী তুলে ধরে সম্পূর্ণ নতুন যুদ্ধবিন্যাসের প্রদর্শন যেন স্থল ও আকাশ শক্তির সমন্বিত পরিকাঠামো।

রেকি ইউনিটে ৬১ ক্যাভালরি, হাই মবিলিটি রিকনেসান্স যান, ধ্রুব ও রুদ্র হেলিকপ্টার।

যুদ্ধ ইউনিটে টি ৯০ ভীষ্ম, অর্জুন ট্যাঙ্ক, বিএমপি ২, 'নাগ' মিসাইল, বিশেষ বাহিনীর সর্বত্রগামী যান, রোবোটিক ডগ, মানববিহীন যুদ্ধযান 'নিগ্রহ' ও 'ভৈরব'।

সহায়ক ইউনিটে শক্তি বাণ, দিব্যাস্র, স্বর্ম ড্রোন, লয়টারিং মিউনিশন 'হারপ' ও 'স্কাই স্ট্রাইকার', ধনুষ, এটিএজিএস, ব্রহ্মোস, সুর্যাস্ত্র, আকাশ ও 'অভ্র' প্রতিরক্ষা ব্যবস্থা।

তুষারযোদ্ধাদের ব্যাটেলিয়নেও উট, টাট্টু, র‌্যাপ্টর পাখি ও হিমালয়ি কুকুর প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিচ্ছবি।

লেফটেন্যান্ট করণ নাগিয়ালের নেতৃত্বে নৌবাহিনীর কনটিনজেন্ট। 'শক্তিশালী নৌবাহিনী শক্তিশালী ভারত' এর মডেলে ইউএনএস বিক্রান্ত, নীলগিরি শ্রেণির ফ্রিগেট, কালভারী সাবমেরিন ও নারী অভিযাত্রীদের ন্যাভিকা সাগর পরিক্রমা স্বনির্ভরতা থেকে বৈশ্বিক মঞ্চে ওঠার অগ্রযাত্রা।

বায়ুসেনার মিছিলের সঙ্গে আকাশে বেগ। স্কোয়াড্রন লিডার জগদীশ কুমারের নির্দেশনায় রাফাল, মিগ ২৯, সুখোই ৩০ ও জাগুয়ার গড়ে 'স্পিয়ারহেড' ফরমেশন যেন আকাশে রচিত ইস্পাতের স্বাক্ষর।

ত্রিবাহিনীর টেবলুতে 'অপারেশন সিন্দুর', ভেটেরান মিছিলে 'সংগ্রাম থেকে রাষ্ট্রনির্মাণ' যোদ্ধার কাহিনি থেকে রাষ্ট্রগঠনের পথচিত্র।

সম্পূর্ণ মহিলা কোস্ট গার্ড ইউনিটের প্যারেডে নেতৃত্ব দেন সহকারী কমান্ড্যান্ট নিসি শর্মা। বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় দপ্তরের ৩০টি ট্যাবলু 'স্বাধীনতার মন্ত্র বন্দে মাতরম' ও 'সমৃদ্ধির মন্ত্র আত্মনির্ভর ভারত' দুই ধ্বনি যেন মিলেমিশে এক হয়ে যায়।

ডিআরডিও এবার তুলে ধরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এলআর এএসএইচএম বিজ্ঞান, প্রতিরক্ষা ও প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা।

সামরিক শক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য, সমাজের বৈচিত্র্য এবং আধুনিকতার সমন্বয় আজকের কার্তব্যপথ যেন এক বর্ণিল ক্যানভাস। আর সেই ক্যানভাসের মাঝেই প্রধানমন্ত্রী মোদীর আহ্বান সংবিধানের আদর্শে দাঁড়িয়ে নতুন এক উন্নত, আত্মবিশ্বাসী, 'বিকশিত ভারত' এর পথে পথচলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+