নিজামউদ্দিন নিয়ে মুসলিমদের নিন্দা বন্ধ করুন, ফুঁসে উঠলেন ওমর আবদুল্লা

নিজামউদ্দিন নিয়ে মুসলিমদের নিন্দা বন্ধ করুন, ফুঁসে উঠলেন ওমর আবদুল্লা

নিজামউদ্দিনর ধর্মীয় সভায় করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই মুসলিমদের বিরুদ্ধে নিন্দা শুরু হয়ে গিয়েছে। নিজামউদ্দিন যেন নিন্দুকদের সুযোগ করে দিয়েছে। একের পর এত টুইটে ফুঁসে উঠেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

নিজামউদ্দিন নিয়ে ওমরের দাবি

নিজামউদ্দিন নিয়ে ওমরের দাবি

ওমর আবদুল্লা টুইটে অভিযোগ করেছেন শুধুমাত্র নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের ধর্মসভায় করোনা সংক্রমণের দেখেই মুসলিমদের নিয়ে ধারণা করতে শুরু করে দিয়েছেন একদল মানুষ। তাঁরা পুরো মুসলিম সমাজের বিরুদ্ধে নিন্দা শুরু করে দিয়েছে। যা একেবারেই ঠিক নয় বলে টুইটে জানিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দেশের বাকি মুসলিমরা কিন্তু সরকারের দেওয়া গাইডলাইন মেনেই চলছে বলে জানিয়েছেন িতনি।

করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ

নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের ধর্মসভায় যোগ দেওয়া ৯১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। এক থেকে ১৫ মার্চের মধ্যে তাঁরা সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই ধর্মসভায় প্রায় ২০০০ জন অংশ নিয়েছিলেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড,নেপাল, মায়ানমারের বাসিন্দারা। ধর্মসভার উদ্যোক্তারা তথ্য গোপন করেছে বলে অভিযোগ।

উদ্বেগ বাড়ছে দেশে

উদ্বেগ বাড়ছে দেশে

নিজামউদ্দিনের এই ধর্মসভায় যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা। তাঁদের খোঁজ করে করোনা পরীক্ষা করানো হচ্ছে। আইসোলেশনে পাঠানো হয়েছে একাধিত জনকে। নিজামউদ্দিনের ৩৩০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+