ওড়িশায় পায়ে ২০, হাতে ১২ টি আঙুল নিয়ে জন্মানো মহিলা 'গৃহবন্দি'! কারণ শুনলে অবাক হতে হয়
দিনের পর দিন ঘরের চার দেওয়ালই যেন তাঁর জীবন। ঘরের চৌহদ্দির মধ্যেই সীমিত হয়ে রয়েছেন নায়ক কুমারীর জীবন। কারণ গোটা গ্রাম তাঁকে 'ডাইনি' নামে ডাকে! বাড়ির বাইরে বের হলেই আসে ইট-পাটকেল নয়তো কটূক্তি। ৬৩ বছরের নায়ক কুমারীর এমন পরিস্থিতির নেপথ্যে রয়েছে তাঁর শারীরিক গঠন।

এক 'অন্যরকমের' গল্প
পায়ে রয়েছে ২০ পায়ের আঙুল। আর রয়েছে ১২ টি আঙুল। অন্য আর চার পাঁচজনের থেকে ওড়িশার গঞ্জাম জেলার এক প্রত্যন্ত গ্রামের নায়ক কুমারী একটু আলাদা। আর সেই 'আলাদা' হওয়ার কারণেই গোটা গ্রাম তাঁকে ডাকে 'ডাইনি' বলে। নায়ক কুমারী বলছেন, জন্ম থেকেই এমন শারীরিক গঠন হওয়া সত্ত্বেও তাঁর কোনও রকমের চিকিৎসা হয়নি। কারণ তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের একজন। অর্থের অভাবেই হয়নি চিকিৎসা।

আক্ষেপের সুর
নায়াক কুমারীর আক্ষেপ, তাঁর আশপাশে যে সমস্ত প্রতিবেশী থাকেন, তাঁরা সকলেই কুসংস্কারে বিশ্বাস করেন। আর সেই অন্ধবিশ্বাস থেকেই তাঁরা মনে করেন যে আমি ডাইনি।

চিকিৎসকরা কী বলছেন?
চিকিৎসকরা বলছেন ,প্রতি ৫ জনের মধ্যে দুই জনের এই ধরনের রোগ থাকতে পারে। এই রোগকে পলিড্যাকটাইলি বলা হয়। এটা ভীষণ বিরল তা মানতে রাজি নন বহু চিকিৎসক। জিনে মিউটেশনের জন্য এমন রোগ হয়ে থাকে। তবে ২০ টি পায়ের আঙুল আর ১২ টি আঙুল অত্যন্ত বিরল বিষয়।

পাশে পেয়েছেন কাকে?
বাড়িতেই বেশিরভাগ সময় কাটান নায়ক কুমারী। তবে এরইমধ্যে রয়েছেন একজন সহমর্মী প্রতিবেশী। যিনি খানিকটা হলেও দেখভাল করেন নায়ক কুমারীর।












Click it and Unblock the Notifications