স্পিকারের প্রতি সোজা 'ফ্লাইং কিস' উড়িয়ে দিলেন বিধায়ক! আলোড়ন বিধানসভায়
স্পিকারের আসনে তখন এস এন পাত্র। আর বিধায়ক হিসাবে নিজের এলাকার জন্য কথা বলতে উঠছিলেন কংগ্রেসের তারাপ্রসাদ বহ্নিপতি। আর কথা বক্তব্য রাখার সুযোগ স্পিকারের কাছ থেকে পেতেই মুহূর্তে স্পিকারের দিকে 'ফ্লাইং কিস' উড়িয়ে দিলেন তারাপ্রসাদ।

ঘটনা ওড়িশা বিধানসভার। সেখানে জেওপুরের বিধায়ক তারাপ্রসাদ বহ্নিপতির কাণ্ড ঘিরে তোলপাড় হয়ে যায় ওড়িশা বিধানসভা। অনেকেই দাবি করেছেন কংগ্রেস বিধায়কের এমন আচরণ অসম্মানের নামান্তর। তবে তার প্রেক্ষিতে তারাপ্রসাদ জানান, ' আমি স্পিকারকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। ফ্লাইং কিস শুধুমাত্র ছিল আমার তরফে তাঁর প্রতি একটি কৃতজ্ঞতার প্রকাশ। আমি অসম্মান করতে চাইনি। '
তারাপ্রসাদ বলেন, বিধানসভার ১৪৭ জন সদস্যের মধ্যে তাঁকে বক্তব্য রাখতে দেওয়ার জন্য তিনি স্পিকারের কাছে ঋণী। আর সেই জন্যই তিনি এমন কাণ্ড বিধানসভায় করেছেন বলে দাবি করেন তারাপ্রসাদ। শুধু এই প্রথমবার নয়, এর আগেও বিধানসভায় বহুবার বিভিন্ন মন্তব্যের জন্য খবরে উঠে আসেন তারাপ্রসাদ।












Click it and Unblock the Notifications