এনআরসির প্রতিরূপ এনপিআর, মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন চিদাম্বরম
এনআরসি আর এনপিআরের মধ্যে কোনও পার্থক্য নেই। মোদীকে ফের বিঁধলেন চিদাম্বরম।
এনআরসি আর এনপিআরের মধ্যে কোনও পার্থক্য নেই। মোদীকে ফের বিঁধলেন চিদাম্বরম। অসমে এনআরসি নিয়ে বিবাদ তুঙ্গে ওঠার পর এনসিআরকে এনপিআরের রূপ দেওয়া হয়েছে মাত্র। এমনই দাবি করেছেন চিদাম্বরম। কোনও ভাবেই এনপিআর ২০২০ সালে দেশে চালু হতে দেওয়া যাবে না। এই নিয়ে আন্দোলন জোরদার করার কথা বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

এনআরসি, এনপিআর এক
দেশ বাসীকে ধোঁকা দিচ্ছেন মোদী সরকার। এনআরসি আর এনপিআর এক দাবি করে এমনই অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরম। তিনি অভিযোগ করেছেন অসমে এনআরসি চালুর পর তার বিরূপ প্রভাব দেখে গোটা দেশে এখন এনআরসির পরিবর্তে এনপিআর চালু করতে তৎপর হয়েছে মোদী সরকার। আসলে এনআরসি এনপিআরের নামান্তর মাত্র। আর কোনও পার্থক্য নেই এই দুটির মধ্যে। এমনই কংগ্রেসের প্রবীণ নেতার।

জোট বেঁধে আন্দোলনের ডাক
এনআরসি, এনপিআর এবং সিএএ নিয়ে একাধিক অবিজেপি দল নিজ নিজ ক্ষেত্রে লড়াই চালিয়ে যাচ্ছেন। গোটা দেশেই আন্দোলন শুরু হয়েছে। এই বিরোধী দলগুলিকে একজোট হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন চিদাম্বরম। তাহলে বিজেপি অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন তিনি।

সিএএ বিরোধী প্রস্তাব পাস পাঞ্জাবে
ইতিমধ্যেই সিএএ বিরোধী প্রস্তাব রাজ্য বিধানসভায় পাস করিয়েছে কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকার। রাজস্থান, ছত্তিসগড় এবং মধ্য প্রদেশও এই একই প্রস্তাব বিধানসভায় পাস করানোর পরিকল্পনায় রয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট হাইকমান্ডের সঙ্গে আলোচনা করেছে। সূত্রের খবর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছে ছত্তিশগড়।












Click it and Unblock the Notifications