কাটল না সংকট, অবশেষে পণ্ডিচেরীতে জারি রাষ্ট্রপতি শাসন, অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
কাটল না সংকট, অবশেষে পণ্ডিচেরীতে জারি রাষ্ট্রপতি শাসন, অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে পণ্ডিচেরিতে জারি হল রাষ্ট্রপতি শাসন। বুধবার তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আস্থা ভোটে গোহারা হেরেছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেছে কংগ্রেস। ৫ কংগ্রেস নেতা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেি নড়বড়ে হয়ে পড়ে কংগ্রেস সরকার। তার সঙ্গে কংগ্রেসের সহযোগী ডিএমসি বিধায়কও পদত্যাগ করে। ফলে সহজেই ভেঙে পড়ে পণ্ডিচেরীর কংগ্রেস সরকার।

তারপরেই আস্থা ভোেটর দাবি জানায় বিজেপি। ২২ জানুয়ারি আস্থাভোটের আগে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ভি নারায়ণস্বামী। রাজ্য সরকার পতনের জন্য বিজেপির ছায়ায় থাকা কিরণ বেদীকেই দায়ী করেছিলেন তিনি। যদিও কংগ্রেস সরকার পড়ে যাবে আঁচ করেই তার আগেই লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কিরণ বেদীকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয় তেলঙ্গানার রাজ্যপালকে।
আগামী এপ্রিল-মে মাসে পণ্ডিচেরীতেও বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগেই সরকার পড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে পণ্ডিচেরির রাজনৈতিক ভবিষ্যৎ। ভোট পর্যন্ত রাজ্যের প্রশাসন চালাতে তাই রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হয় বিজেপির পক্ষ থেকে। সেই দাবি মেনেই অবশেষে পণ্ডিচেরীতে রাষ্ট্রপতি শাসন জারির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।
সানি লিওনির অদেখা নানা মুহূর্তের ছবি












Click it and Unblock the Notifications