আরও এক শরিকের সঙ্গে বিচ্ছেদের মুখে বিজেপি! ‘বিশ্বাসঘাতক’ তকমায় বিদ্রোহের সুর
শিবসেনার পর বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি। সেই তালিকায় কি এবার নাম লেখাতে চলেছে বিহারের লোক জনশক্তি পার্টি?
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপির সঙ্গে শরিকদের সম্পর্ক তলানিতে পৌঁছচ্ছে। শিবসেনা এনডিএ ছেড়েছে অনেক আগেই। যদিও বা মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপি জোট এখনও টিকটিক করছে, বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি। সেই তালিকায় কি এবার নাম লেখাতে চলেছে বিহারের লোক জনশক্তি পার্টি?

লোক জনশক্তি পার্টির তরফে যেভাবে তোপ দাগা হয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে, জাতীয় রাজনীতিতে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে সেটাই। লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামবিলাস পাসোয়ানের এমন ট্র্যাক রেকর্ড আছেই। তাঁরা এই এনডিএ-র সঙ্গে তো পরক্ষণেই ইউপিএ-র সঙ্গে। এই করেই '৯৬ সালের পর থেকে পাঁচটি সরকারে তাঁরা শরিক হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে এনডিএ শরিকদের বিদ্রোহের মাঝে লোক জনশক্তি পার্টির অমন গরম গরম বিবৃতিতে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রামবিলাস-পুত্র চিরাগ পাসোয়ান বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, তফশিলি জাতি-উপজাতি আইনের পুরনো নিয়ম ফেরাতে হবে অবিলম্বে। প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে বিল পাস করতে হবে।

তিনি এমন হুঁশিয়ারিও দেন, যদি ৭ আগস্টের মধ্যে লোকসভা অধিবেশনে বিল পাস না করানো হয়, ৯ আগস্ট বিশাল দলিত বিক্ষোভ হবে। চিরাগের ক্ষোভের সমাপ্তি এখানেই নয়, তিনি কেন্দ্রের এনডিএ সরকারকে বিশ্বাসঘাতক বলতেও কসুর করেননি। তিনি বলেন, মোদী সরকারের উপর আর ভরসা করতে পারছেন না মানুষ, দেশবাসী ধৈর্য হারিয়ে ফেলেছেন।
পাসোয়ান-পুত্র জানিয়েছেন, এবার মানুষ সেই জবাব দেবেন কেন্দ্রের সরকারকে। তাঁর এই কথাতেই জল্পনা শুরু হয়েছে, তবে কি লোক জনশক্তি পার্টিও বিদ্রোহের সূত্রপাত করে দিল। বিহারের আর এক জোটসঙ্গী শাসক জেডিইউ আসন সমাঝোতার শর্তে লোকসভায় বিজেপির সঙ্গে লড়ার কথা জানালেও, মাঝে মাঝে বেসুরো বাজছে। তারপর লোক জনশক্তি যদি বেঁকে বসে তবে সমূহ বিপদ বিজেপির সামনে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications