নির্বাচনের জন্য নয়, জনগণের সেবা করতে উপস্থিত! আদিবাসী অধ্যুষিত ঝাবুয়া থেকে বিরোধীদের নিশানা মোদীর
রবিবার মধ্য প্রদেশের ঝাবুয়ায় ৭৫৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে করা সভায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর এদিনের সফর নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন, ঝাবুয়া থেকে লোকসভা নির্বাচনের লড়াই শুরু করছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নির্বাচনী প্রচারের জন্য আসেননি। তিনি জনগণের সেবা করতে এসেছেন।
প্রধানমন্ত্রী মোদী ঝাবুয়াবাসীর উদ্দেশে বলেন, আদিবাসী সম্প্রদায় বিজেপির কাছে ভোট ব্যাঙ্ক নয়, তারা দেশের গর্ব। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি শিবিরের জয়ের আত্মবিশ্বাস দেখা গিয়ে প্রধানমন্ত্রী এদিন ফের একবার বলেন, বিজেপি একাই ৩৭০ আসন পার করবে।

তিনি বলেছেন, কংগ্রেস এত বছর শাসন করেছে, তারা কাজের সুযোগ পেয়েছে। তিন্তু মাচ্র ১০০ টি একলব্য স্কুল খুলেছিল। আর বিজেপি সরকার গত ১০ বছরে চারগুণ বেশি একলব্য স্কুল খুলেছে। শিক্ষার অভাবে একটি আদিবাসী শিশু পিছিয়ে থাকবে তা মোদীর কাছে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য মধ্যপ্রদেশে লোকসভায় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ছয়।
বনের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের সময়ে আদিবাসীদের অধিকারের ওপরে আইনি বাধা ছিল। কিন্তু বিজেপির সরকার বন সম্পত্তি আইনে পরিবর্তন এনে আদিবাসী সমাজকে বনভূমি সম্পর্কিত অধিকার ফিরিয়ে দিয়েছে।
উল্লেখ করা যেতে পারে এই বছর এই রাজ্যে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। আর প্রধানমন্ত্রীর সফরের সময়টিও গুরুত্বপূর্ণ। কেননা আগামী একমাসের মধ্যেই দেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। প্রধানমন্ত্রী এদিন রাজ্যের আহার অনুদান যোজনার অধীনে প্রায় দুই লক্ষ মহিলাকে মাসিক কিস্তি বিতরণ করেছেন। এই প্রকল্পের অধীনে পিছিয়ে পড়া আদিবাসী মহিলাদের পুষ্টিকর খাবারের জন্য মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী মোদী এদিন স্বামীত্ব প্রকল্পের অধীনে ১.৭৫ লক্ষ ভূমির অধিকারের কার্ড বিতরণ করেছেন, যা মানুষকে, তাদের জমির অধিকারের জন্য দলিল হিসেবে ব্যবহারের সুযোগ দেবে। প্রধানমন্ত্রী মোদী এদিন প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার অধীনে ৫৫৯ টি গ্রামের জন্য ৫৫.৯ কোটি টাকার তহবিল স্থানান্তর করেছেন।
প্রধানমন্ত্রী ঝাবুয়ার ৫০ টি গ্রাম পঞ্চায়েতের জন্য নল জল যোজনাও উৎসর্গ করেছেন, যা প্রায় ১১ হাজার পরিবারে কলের জল সরবরাহ করবে। এদিন তিনি রাজ্যে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু











Click it and Unblock the Notifications