Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িতে শৌচাগার নেই পাত্রের : গণবিবাহের আসরে পাত্র পাল্টে বিয়ে তরুণীর

কানপুর, ১৮ এপ্রিল : সবার বাড়িতে শৌচাগার চাই। এই নিয়ে জন সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত সচেষ্ট। এই নিয়ে 'স্বচ্ছ্ব ভারত অভিযান' উদ্যোগও চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ঘটনা হল, স্বাধীনতার এতবছর পরও বিশেষ করে গ্রামে অনেকের বাড়িতেই এখনও শৌচাগার তৈরি হয়নি। [সমকামীদের জন্য 'ম্যারেজ ব্যুরো' খুলল ভারতে]

তবে এই নিয়ে আগের চেয়ে সচেতনতা যে অনেক বেড়েছে তার প্রমাণ মিলল হাতেনাতে। উত্তরপ্রদেশের কানপুরের এক যুবতীর বিয়ে ঠিক হয়েও তা ভেঙে গেল। শ্বশুরবাড়িতে শৌচাগার নেই। ফলে সেখানে বিয়ের কোনও প্রশ্নই ওঠে না। এই কথা জানিয়ে শৌচাগারের দাবিতে বিয়ে থেকে পিছিয়ে এল নেহা নামে এই যুবতী। [বিয়ের জন্য পাত্রী চাই, পাত্রের বয়স '৯০' বছর!]

বাড়িতে শৌচাগার নেই : গণবিবাহের আসরে পাত্র পাল্টে বিয়ে তরুণীর

লখনৌ-এর বাসিন্দা নেহাকে গণবিবাহের মাধ্যমে বিয়ে দিতে চেয়েছিল একটি স্বেচ্ছাসেবি সংস্থা। রবিবার বিয়ে হওয়ার কথা ছিল। তবে তা ভেঙে যায় নেহার প্রতিরোধে। [বিয়ের মণ্ডপে সাত পাক ঘুরেই মৃত স্ত্রী, শবদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্বামী]

কেন? কারণ, নেহাকে শ্বশুর বাড়ির লোকেরা আশ্বাস দিয়েছিল যে বিয়ের আগেই বাড়িতে শৌচাগারের ব্যবস্থা করে দেবে। নেহার কথায়, "ওরা বলেছিল শৌচাগার তৈরি করবে। কিন্তু তা করেনি"। আর তাই বধূর বেশে সেজেও বিয়ে থেকে পিছিয়ে এসেছে সে। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ের বানচাল ক্ষুব্ধ কনের]

আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানকে আমাদের সবার এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সকলের বাড়িতে শৌচাগার মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে।

জানা গিয়েছে, যার সঙ্গে নেহার বিয়ে হওয়ার কথা ছিল, তাঁকে ছেড়ে অন্য একটি যুবককে সেই গণবিবাহের আসর থেকেই বিয়ে করে সে। কারণ, তাদের বাড়িতে আগে থেকেই শৌচাগার রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+