রেহাই মিলল না বুস্টার ডোজেও, ১ বছরেই তিনবার করোনা আক্রান্ত মু্ম্বইয়ের চিকিৎসক
রেহাই মিলল না বুস্টার ডোজেও, ১ বছরেই তিনবার করোনা আক্রান্ত মু্ম্বইয়ের চিকিৎসক
করোনার হাত থেকে বাঁচতে টিকাই একমাত্র শেষ সম্বল বলে বারবার জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে নিত্য-নতুন স্ট্রেনের হাত থেকে বাঁচতে টিকার বুস্টার ডোজেও বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে একবার কোভিড সংক্রমণের পর মানবদেহে ৩ থেকে ৬ মাস পর্যন্ত করোনা প্রতিরোধী অ্যান্টিবডি থাকে বলে মনে করা হয়। কিন্তু মুম্বইয়ের এক চিকিৎসক তিন-তিনাবর কোভিড পজিটিভ হলেন বলে জানা যাচ্ছে। তাও আবার দু’বার ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়ার পর।

এদিকে গত কয়েক সপ্তাহে বিশ্বের একাধিক প্রান্ত থেকে করোনার দ্বি-সংক্রমণের কথা শোনা যাচ্ছিল। একযোগে একাধিক করোনা স্ট্রেনের হানায় বাড়ছিল উদ্বেগ। কিন্তু টিকা নেওয়ার পর বারংবার সংক্রমণের খবর নতুন করে ছড়াচ্ছে চাঞ্চল্য। মুম্বইয়ের ওই চিকিৎসকের শরীরে কীভাবে বারংবার থাবা বসালো করোনা তা ভেবেই অবাক হচ্ছেন সকলে।
এদিকে বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, করোনা টিকা নিলেই যে আর কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, এমনটা নয়। কিন্তু তাই বলে ১৩ মাসের মধ্যে মুম্বইয়ের ২৬ বছরের মহিলা ডাক্তার শ্রুস্তি হলরির কি করে তিনবার করোনা সংক্রমণ হল সে বিষয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না কেউই। সূত্রের খবর, বর্তমানে তিনি মুম্বইয়ের মুলুন্দ এলাকার একটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করছিলেন।
সেখানেই আক্রান্তদের সংস্পর্শে এসে গত বছর জুনে প্রথম তাঁর শরীরে থাবা বসায় করোনা। যদিও তীব্রতা খুবটা বেশি ছিল না বলেই জানা যায়। এদিকে চলতি বছর মার্চে কোভিশিল্ডের প্রথম ডোজ নেন তিনি। দ্বিতীয় ডোজ নেন ২৯ এপ্রিল। কিন্তু তারপরেও ২৯ মে ফের তার শরীরে হানা দেয় করোনা। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও গত ১১ জুলাই ফের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।












Click it and Unblock the Notifications