Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

No-Confidence Motion: কংগ্রেস সাংসদের তিন প্রশ্নবাণ ‘মণিপুর মৌন-ব্রতী’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তির ছুড়লেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি তিন প্রশ্নবাণে বদ্ধ করলেন মণিপুর নিয়ে নীরব থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেইসঙ্গে তিনি জানালেন, কেন বিরোধী জোট ইন্ডিয়া বাধ্য হয়েছিল অনাস্থা প্রস্তাব আনতে।

মঙ্গলবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, বিরোধী মহাজোট ইন্ডিয়া চেয়েছিল মণিপুর হিংসার বিষয়ে মুখ খুলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মণিপুর নিয়ে মৌনব্রত ভেঙে সঠিক দিশা দেখান। তা আমরা সবাই সমর্থন করব। কিন্তু তিনি নীরব থেকেছেন। তাই আমরা আজ অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক করছি।

No-Confidence Motion

লোকসভা আনা অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কের সূচনা করে গগৈ অভিযোগ করেন, আমাদের কেন্দ্রীয় সরকার এক ভারতের কথা বলে। অথচ তারা এই ভারতেই দুটি মণিপুর তৈরি করেছে। একটি পাহাড়ে, আর একটি উপত্যকায়। প্রধানমন্ত্রী সংসদে কথা না বলে মৌনব্রত নিয়েছে। তাই তাঁর নীরবতা ভাঙতেই আমাদের এই অনাস্থা।

এ প্রসঙ্গে কংগ্রেস সাসংদ গৌরব গগৈ তিনটি প্রশ্ন ছুড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে। প্রশ্ন এক, তিনি কেন আজ পর্যন্ত মণিপুর সফর করেননি? দ্বিতীয় প্রশ্ন, মণিপুর নিয়ে কথা বলতে তাঁর ৪০ দিন সময় লেগেছিল, তাও তিনি যে বক্তব্য রেখেছেন তা ৩০ সেকেন্ডের, কেন এই 'বুড়ি ছোঁয়া' বক্তব্য?

আর তৃতীয় প্রশ্ন হল, কেন প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত মণিপুরের মুখ্যমন্রীখেকে তিনি বরখাস্ত করেননি? এই তিন প্রশ্নের উত্তর চান তাঁরা। ইন্ডিয়া এই তিন প্রশ্নের জবাব চাইছে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গর্জে ওঠেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ-এর এই মন্তব্যে। অমিত শাহ তীক্ষ্ণ প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে অপ্রমাণিত দাবি করতে পারেন না কোনও সদস্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+