কেজরিওয়ালের মন্ত্রিসভার কোনও পরিবর্তন হচ্ছে না, সবমন্ত্রীরা শপথ নেবেন আবার

১৬ তারিখ মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। মন্ত্রিসভায় কোনও রদবদল আনছেন না কেজরিওয়াল।

১৬ তারিখ মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। মন্ত্রিসভায় কোনও রদবদল আনছেন না কেজরিওয়াল। একই মন্ত্রী থাকছেন মন্ত্রিসভায়। কেবল তাঁরা নতুন করে শপথ নেবেন।

মন্ত্রিসভা অপরিবর্তীত

মন্ত্রিসভা অপরিবর্তীত

সূত্রের খবর কেজরিওয়ালের মন্ত্রিসভায় কোনও পরিবর্তন হচ্ছে না। মণিশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, কৈলাস গেহলট, গোপাল রাই এবং ইমরান হুসেন থাকছেন মন্ত্রিসভায়। তবে সকলের দফতর এক থাকবে কিনা সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

মুখ্যমন্ত্রী পদে শপথ

মুখ্যমন্ত্রী পদে শপথ

আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। বিজেিপকে হেলায় হারিয়ে ফের ক্ষমতাসীন হচ্ছে আপ সরকার। দিল্লিতে আপের জয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে অবিজেপি রাজ্যগুলি।

জবাব খুঁজছে বিজেিপ

জবাব খুঁজছে বিজেিপ

৮১ শতাংশেরও বেশি হিন্দু ভোটার থাকা সত্ত্বেও হিন্দুত্বের রাজনীতি কেন কাজে এলো না এই নিয়ে উদ্বেগে রয়েছে বিজেপি শিবির। শাহিনবাগের আন্দোলন নিয়ে বিজেপি নেতাদের একের পর এক আক্রমণাত্মক আপত্তিকর মন্তব্যই কাল হয়েছে বলে মনে করছেন সমালোচকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+