বিহারে 'দলিত' আর 'মহাদলিত' এর বিভাজনের তৈরির কারিগর নীতীশ! ভোটের আগে পারদ চড়ালেন চিরাগ
বিহারে 'দলিত' আর 'মহাদলিত' এর বিভাজনের তৈরির কারিগর নীতীশ! ভোটের আগে পারদ চড়ালেন চিরাগ
২০২০ বিহার বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই তেতে উঠছে রাজনীতির আঙিনা। বিধানসভা ভোটের আঙিনায় পাসওয়ান বনাম কুমার শিবিরের দ্বন্দ্ব অন্যতম বড় ইস্যু। ওমন অবস্থায় রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ এদিন মুখ খুলেছেন নীতীশ কুমারের বিরুদ্ধে। বিহার ভোটের পারদ চড়িয়ে তিনি ২০১৯ সালের লোকসভার সময়ে এক 'অপমানজনক' ঘটনা নিয়ে মুখ খোলেন । মুখ খুললেন বিহারকে কিভাবে নীতীশ দলিত আর মহাদলিতের ভাগে ভাগ করেছেন, তা নিয়ে।

নীতীশ বিরোধীতায় চিরাগ
চিরাগ এদিন নীতীশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়ে জানিয়ে দেন, লোকসভা ভোটের সময় তাঁর দল এলজেপি নীতীশের জেডিইউয়ের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়ে কারণ সেই সময় নীতীশ এনডিএতে ফিরে এসেছিলেন। যা দেখে কিছু পরিস্থিতিতে বাধ্য হয়ে নীতীশের সঙ্গে রামবিলাস শিবির হাত মেলায়। তবে চিরকালই এলজেপি জেডিইউয়ের বিরোধিতায় রয়েছে বলে জানান চিরাগ।

চিরাগের তোপ পাল্টা নীতীশকে
চিরাগ বলেন, 'কয়েকদিন আগে নীতীশ কুমার কটাক্ষের সুরে বলেছিলেন যে আমার বাবা জেডিইউ সমর্থন ছাড়া রাজ্যসভার আসন পেতেন না। তাঁর মনে রাখা উচিত রাজ্যসভার আসন নিয়ে আমার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিজেপি প্রধান অমিত শাহ।'

২০১৯ সালে এনডিএর অন্দরে রামবিলাসকে 'অপমান'
চিরাগ পাসওয়ান বলেন, ' আমার খুবই খারাপ লেগেছিল, যখন আমার বাবা মনোনয়নের পেপার জমা দিতে যাওয়ার আগে নীতীশ কুমারকে অনুরোধ করেছিলন তাঁর সঙ্গে যাওয়ার জন্য়, আর নীতীশ কুমার অহংকার দেখিয়েছিলেন। তিনি এসেছিলেন তখনই,যখন মনোনয়ন জমার শুভ মুহূর্ত পেরিয়ে যায় তখন। ছেলে হিসাবে বাবার এই অপমান আমি ভুলতে পারব না।'

লিত , মহাদলিতের বিভাজন
চিরাগ পাসওয়ান সাফ জানান, যে ঘরানায় নীতীশ কুমার রাজনীতি করে, তাকে কখনও পছন্দ করেনি রামবিলাস পাসওয়ানের প্রতিষ্ঠিত দল এলজেপি। চিরাগে দাবি, নীতীশ দলিতদের ভাগাভাগি করেছেন , 'মহাদলিত' নামে আরও একটি গেষ্ঠীর জন্ম দিয়ে। আর তা তিনি করেন নিজের রাজনীতির স্বার্থে। এই স্বার্থের রাজনীতি এলজেপি পছন্দ করে না।












Click it and Unblock the Notifications