কোভিডের দ্বিতীয় স্রোতে ভারতে 'অর্থনৈতিক অনিশ্চয়তা' নিয়ে ফের জল্পনা, মুখ খুললেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান

২০২০ সালের করোনা অতিমারীর সময় গোটা বিশ্ব দেখেছে এর নৃশংস প্রভাব। কেউ খুইয়েছেন প্রাণ তো কাউকে জীবিকা খুইয়ে ফেলতে হয়েছে। এদিকে, এমন পরিস্থিতিতে ২০২১ সালে করোনার নতুন দংশনে বহু প্রাণহানির মাঝে যখনই করোনা বিধি নিয়ে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে একাধিক রাজ্যের প্রশাসন, তখনই নীতি আয়োগের তরফে এল বড় বার্তা।

দেশকে কীসের প্রস্তুতি নিতে হবে?

দেশকে কীসের প্রস্তুতি নিতে হবে?

এক সভায় নীতি আয়োগের ভাইস চেরাম্যান রাজীব কুমার জানিয়েছেন, করোনার দ্বিতীয় স্রোতের মাঝে দেশকে প্রস্তুত থাকতে হবে 'বড়সড় অনিশ্চয়তার' দিকে তাকিয়ে। এই অনিশ্চয়তা যেমন গ্রাহকদের দিক থেকে অর্থনীতিতে আসতে পারে, তেমনই বিনিয়োগকারীদের তরফেও আসতে পারে। এমনই বার্তা দিয়েছেন রাজীব কুমার।

 ভারতে করোনার দ্বিতীয় স্রোত ও অর্থনীতি

ভারতে করোনার দ্বিতীয় স্রোত ও অর্থনীতি

বর্তমানে করোনার নতুন স্রোতের জেরে দেশে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি আগের বছরের করোনার প্রথম স্রোতের থেকেও ভয়ঙ্কর বলে মেনে নিয়েছেন রাজীব কুমার। তাঁর আশা ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে বর্তমান ত্রৈমাসিক অর্থিকবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি হবে ১১ শতাংশ।

আর্থিক পরিবেশে অনিশ্চয়তা তৈরি হবে

আর্থিক পরিবেশে অনিশ্চয়তা তৈরি হবে

নীতি আয়োগের তরফে রাজীব কুমার বলছেন, পরিষেবা গত একাধিক সেক্টরে এই চলতি করোনার দ্বিতীয় স্রোতের প্রতক্ষ্য প্রভাব পড়বে। তিনি বলছেন, গোটা আর্থিক পরিবেশে 'অনিশ্চয়তার' চরম প্রভাব পড়বে।

 সরকারের পদক্ষেপ ঘিরে কোন আশা?

সরকারের পদক্ষেপ ঘিরে কোন আশা?

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলছেন, রিজার্ভব্যাঙ্ক ইতিমধ্যেই পোক্ত বন্দোবস্ত নিয়েছে। প্রসঙ্গত, আরবিআই বেঞ্চমার্ক সুদের হার অপরিবর্তিত রেখেছে। এদিকে সেই প্রেক্ষাপটে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের দাবি, আগামী আর্থিক বছরের নিরিখে এমন অবস্থায় নিশ্চিয়ই সরকার কোনও সুষ্ঠ্ু আর্থিক রণনীতি নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+