Nirmala Sitharaman's Net Worth: অর্থমন্ত্রী নির্মলার নামে নেই কোন গাড়ি! মোট সম্পত্তির হিসাব অবাক করবেই
Nirmala Sitharaman's Net Worth: তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ (Union Budget 2024) করবেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। দেশের অর্থমন্ত্রী হিসাবে সপ্তমবারের জন্য বাজেট পেশ করবেন। যা নতুন এক ইতিহাস তৈরি করবে। এর আগে ষষ্ঠবার টানা বাজেট পেশের রেকর্ড রয়েছে মোরারজি দেশাই। সেই রেকর্ডকে ছাপিয়ে সকাল ১১ টায় বাজেট পেশ করবেন নির্মলা। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। মন্ত্রিসভার বৈঠকও হয়ে গিয়েছে।
মোদী সরকারের এই বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ। জেনে নেওয়া যাক দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ কথা। ইতিহাস রচনা করতে চলা নির্মলা সীতারমনের সম্পত্তিই বা কত জানেন (Nirmala Sitharaman's Net Worth)?

Nirmala Sitharaman: তামিলনাড়ুতে জন্ম নির্মলার
তামিলনাড়ুর মাদুরাইতে ১৮ আগস্ট ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন নির্মলা সীতারামন। একেবারেই অতি সাধারণ একটি পরিবারের জন্ম নেন। বাবা ভারতীয় রেলের সাধারণ একজন কর্মী ছিলেন। তবে পরিবারের সবাই ছিলেন শিক্ষিত। এমনকি নির্মলা সিতারমনও ছোট থেকে ছিলেন পড়াশোনায় ভালো।
Nirmala Sitharaman: অর্থশাস্ত্রে মাস্টার করেছেন
মেধাবি নির্মলা ভালো বাসতেন অঙ্ক করতে। একের পর এক পরীক্ষায় ভালো ফলাফল সবাই চমকে দেন। পরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে মাস্টার করেন। পরে এমফিলও করেন সেখান থেকে।
Nirmala Sitharaman: বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীও ছিলেন
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর উপর নজর ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম ভরসার মুখ। প্রথম মোদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। এর আগে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে নির্মলা সীতারমনের। শুধু তাই নয়, ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় মহিলা কমিশনের সদস্য এবং বিজেপির মুখপাত্রের মতো ভূমিকাতেও দেখা গিয়েছে।
Nirmala Sitharaman: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মহিলাদের মধ্যে একজন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা ফোর্বস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মহিলাদের মধ্যে একজন হিসাবে নির্মলা সীতারমনকে নির্বাচিত করেন। দেশের অর্থমন্ত্রী হয়েও একেবারেই সধারণ জীবন যাপনেও অভ্যস্ত তিনি। 'Myneta.info' এর তথ্য অনুসারে 2,50,99,396 টাকার সম্পত্তির মালিক নির্মলা সীতারমন। এরমধ্যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও রয়েছে।
Nirmala Sitharaman's Net Worth: নেই কোনও গাড়ি
তথ্য বলছে, দেশের অর্থমন্ত্রীর কাছে ৩১৫ গ্রাম সোনা এবং ২ কেজি রৌপ্য রয়েছে। নিজের নামে কোনও গাড়ি নেই। তবে হায়দরাবাদে প্রায় ১৬ লাখ টাকার একটি জমি রয়েছে।
Nirmala Sitharaman's Net Worth: 33,94,838 টাকার ধারও আছে
নির্মলার কাছে কিছু শেয়ার এবং বিনিয়োগও আছে। একাধিক কোম্পানিতে রয়েছে বিনিয়োগ। ব্যক্তিগত কারণে কিছু লোকের থেকে 33,94,838 টাকা ধার নিয়েছেন। তবে 17,200 টাকা নগদ এবং 45,04,479 টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে।












Click it and Unblock the Notifications