বাজেট ২০২০ : আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.৫ শতাংশ হারে, পূর্বাভাস অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে

সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ অর্থমন্ত্রী সীতারমনের, আগামী অর্থবর্ষের প্রবৃদ্ধির হার কত?

সংসদে পেশ করা হল অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার হতে পারে ৬ থেকে ৬.৫ শতাংশের মধ্যে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি সুব্রহ্মণ্যম কৃষ্ণমূর্তির সভাপতিত্বে একটি বিশেষ প্যানেল এই রিপোর্টি তৈরি করেছে।

আগামী অর্থবর্ষের প্রবৃদ্ধির পূর্বাভাস

আগামী অর্থবর্ষের প্রবৃদ্ধির পূর্বাভাস

আগামী অর্থবর্ষের প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া ছাড়া অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে আরও বলা হয়েছে যে চলতি অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশই থাকবে। পাশাপাশি রিপোর্টে বলা হয়, আর্থির প্রবৃদ্ধির হারের ধীর গতিকে সামলাতে রাজস্ব ঘাটতির ক্ষেত্রে কিছুটা শিথিল করা উচিত।

রিপোর্টে পেশ করা প্রস্তাব

রিপোর্টে পেশ করা প্রস্তাব

নতুন ব্যবসা শুরু করা, সম্পত্তি নিবন্ধন করা, কর প্রদান, চুক্তি কার্যকর করা সহজ করার জন্য পদক্ষেপের আহ্বান জানিয়েছে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টি। এদিকে প্রধানমন্ত্রী মোদীর পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে ভারতকে পৌঁছাতে হলে উৎপাদন শিল্পে অগ্রগতির পাশাপাশি কৃষকদের আয়ও দ্বিগুণ করতে হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির তীব্র মন্দা

অর্থনৈতিক প্রবৃদ্ধির তীব্র মন্দা

অর্থনৈতিক প্রবৃদ্ধির তীব্র মন্দা সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে অবাক করে দেয়। নরেন্দ্র মোদী সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হল ভারতীয় অর্থনীতিকে মন্দা থেকে উদ্ধার করা। পরিসংখ্যান মন্ত্রক পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে চলতি অর্থবছরে অর্থনীতির ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে, যা ২০১২-১৩ সালের পর থেকে বার্ষিক প্রবৃদ্ধির সবচেয়ে ধীর গতি। অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলিকে আরও জটিল করে তুলেছে খুচরা মুদ্রাস্ফীতি। ডিসেম্বরে সাড়ে পাঁচ বছরের সর্বোচ্চ ৭.৩৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে খুচরা মুদ্রাস্ফীতির হার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+