Nirmala Sitharaman: তৃতীয় মোদী সরকার এলে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পৌঁছে যাবে, দাবি নির্মলার
অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার পরেই তৃতীয় মোদী সরকার গড়ার কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন দেশের উন্নয়নে একাধিক কাজ করছে মোদী সরকার। আশা করা যায় তৃতীয়বার মোদী সরকার আসবে। ২০২৪ সালেই লোকসভা ভোট। আর সেই ভোটে এবার ফের মোদী সরকার আসবে বলে দাবি করেছেন তিনি।
১ ফেব্রুয়ারি দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হয়েছে। সেকারণে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী িনর্মলা সীতারমন। সেকারণে বিশেষ কোনও কিছুই ছিল না সেই বাজেটে। বড় ঘোষণা বলতে কিছু করা হয়নি। এক প্রকার হতাশ হয়েছে দেশবাসী। তবে জুলাই মাসের বাজেটে বড় চমক থাকতে পারে বলে বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতা করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন গরিব, মহিলা এবং যুবারাই দেশের তিন স্তম্ভ। গবির কল্যাণেই দেশের কল্যাণ। মোদী সরকার গরিবদের আয় বাড়াতে সাহায্য করেছে। মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটনোর একাধিক পরিকল্পনা করা হয়েছে। লাখপতি দিদি প্রকল্প িনয়ে বাজেটে কথা বলেছেন কেন্দ্রী অর্থমন্ত্রী এই প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের উন্নয়নে কাজ করেছে মোদী সরকার। এবার শহরতলির মহিলাদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে বলে বার্তা দিয়েছিলেন তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও দাবি করেছেন যুবাদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলেছে মোদী সরকার। তারপরেই সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন তৃতীয়বার কেন্দ্রে মোদী সরকার এলে দেশ তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। করোনা পরিস্থিতির মোকাবিলা করেও যেভাবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে আগামী দিেন তিনি এলে দেশের আরও উন্নয়ন হবে। দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেটে তৃতীয় মোদী সরকার এলে একাধিক পরিকল্পনার বাস্তবায়ন হবে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতোদিন কোনও সরকারই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে কোনও কথা বলেননি তৃতীয়বার মোদী সরকার এলে সেটা বাস্তবায়িত হবে বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications