আজ ফের নতুন দফার আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজের ঘোষণা, এবার কোন ক্ষেত্রে নজর
আজ ফের বিকেল চারটে থেকে ঘোষণা হতে চলেছে চতুর্থ দফার আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকে
আজ ফের বিকেল চারটে থেকে ঘোষণা হতে চলেছে চতুর্থ দফার আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকে আজ ফের বিকেল চারটে থেকে ঘোষণা হতে চলেছে চতুর্থ দফার আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ। গত তিন দিনে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প, কৃষি পরিকাঠামো উন্নয়ন, হকার, মৎস্যজীবী, মৌপালন, ভেষজ চাষ সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ ঘোষণা করা হয়েছে। আজকে কেন ক্ষেত্রে নজর রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার অপেক্ষায় রয়েছে দেশ।

আত্মনির্ভর ভারত
আত্মনির্ভর ভারত গড়তে চান মোদী সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা দিয়েছেন তিনি। সেই লক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে দেশবাসীকে স্বদেশি জিনিস কেনার আহ্বান জানিয়েছেন তিনি। ভোকাল ফর লোকাল হওয়ার নীতিতে এগোতে চাইছে মোদী সরকার।

২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ
জাতির উদ্দেশ্যে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র মাঝাশি শিল্প পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় বন্ধ এই পরিস্থিতিতে দেশকে আত্মনির্ভর করে গড়ে তোলাই এখন একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। করোনা আবহে তাই ২০ লক্ষ কোটি টাকার এই আত্মনির্ভর ভারত প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিদিন বিকেল ৪টেয় ধাপে ধাপে এই প্যাকেজ বিস্তারিত জানাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ চতুর্থ দফার ঘোষণা হবে বিকেল চারটেয়।

ক্ষুদ্র শিল্পের দন্য বরাদ্দ
দেশে করোনা লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বিভিন্ন রাজনৈতিক দল এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নো জোর দিতে শুরু করেছিল তারপরেই আত্মনির্ভর ভারত প্যাকেেজ এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করে মোদী সরকার। একই সঙ্গে মধ্যবিত্তদের কর
গৃহঋণেও একাধিক ছাড় ঘোষণা করা হয়।

পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ
পরিযায়ী শ্রমিকরা যাতে কাজ হারিয়ে অনাহারে দিন না কাটান সেকারণে এক দেশ এক রেশন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। অগস্ট মাস থেকেই সেই কার্ড গোটা দেশে চালু হয়ে যাবে। এমনকী রেশন কার্ড ছাড়াও পরিযায়ী শ্রমিকরা রেশনে বিনামূল্যে চাল-ডাল পাবেন বলে জানানো হয়েছে।

কৃষি পরিকাঠামো উন্নয়ন
তৃতীয় দফার ঘোষণায় কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। তাতে কৃষকদের ফসল বিক্রিতে ছাড় দেওযা হয়েছে। ফসল পরিবহণে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এছাড়া মৎস্যজীবী, মৌপালন, পশু পালনেও একাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে।












Click it and Unblock the Notifications