নিজের মা, আইনজীবীকে চিনতে পারছে না নির্ভয়ার দোষী বিনয়, ফাঁসি পিছনোর নতুন উপায়

নিজের মা, আইনজীবীকে চিনতে পারছে না নির্ভয়ার দোষী বিনয়, ফাঁসি পিছনোর নতুন উপায়

নতুন করে নির্ভয়ার দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। ৩ মার্চ সকাল ৬টায় ফাঁসি দেওয়ার দিন এবং সময় ঠিক করা হয়েছে। তার আগে ফাঁসি পিছনোর সবরকম েচষ্টা চালিয়ে যাচ্ছে নির্ভয়ার দোষীরা। বিনয়ের আইনজীবী দাবি করেছেন তাঁর মক্কেল মানসিক রোগে ভুগছেন। চিনতে পারছেন না নিজের মা এবং আইনজীবীকেও।

পিছোচ্ছে ফাঁসি

পিছোচ্ছে ফাঁসি

একের পর এক আবেদন, পাল্টা আবেদনের জেরে নির্ভয়ার দোষীদের ফাঁসি পিছিয়ে চলেছে। গত ১৭ ফেব্রুয়ারি নতুন করে তাঁদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৩ মার্চ সকাল ৬টায় ফাঁসির সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই দিনেও নির্ভয়ার দোষীদের ফাঁসি হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

মানসিক রোগে আক্রান্ত বিনয়

মানসিক রোগে আক্রান্ত বিনয়

ইতিমধ্যেই নির্ভয়ার দোষী বিনয়ের আইনজীবী আদালতে দাবি করেছেন, তাঁর মক্কেল মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। নিজের মা এবং আইনজীবীকেও চিনতে পারছেন না। বিনয়ের সঙ্গে তাঁরা দেখা করতে গিয়ে দেখেছেন রীতিমত ভুল বকছে সে। তার মাথায় গুরুতর চোট রয়েছে। নিজের সেলে মাথা ঠুকেই এই আঘাত হয়েছে। কারণ বিনয় পাগলের মত আচরণ করতে শুরু করেছে। তাই নিজেই নিজেকে আঘাত করছে। বিনয়ের আইনজীবীর এই বক্তব্য শোনার পর তিহার জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করে দিল্লি কোর্টের বিচারপতি।

তিহার জেলের দাবি

তিহার জেলের দাবি

তিহার জেলের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে ৩ নম্বর সেলে। রবিবার বিকেলে ঘটেছে ঘটনাটি। তবে বিনয়ের আঘাত সামান্য বলেই জানানো হয়েছে। জেলের ভেতরেই তার চিকিৎসা করা হয়েছে। জেল কর্তৃপক্ষে এই দাবি মিথ্যে বলে অভিযোগ করেছেন বিনয়ের আইনজীবী। শুধু বিনয় শর্মা নয় আরেক দোষী এপি িসংয়ের আইনজীবীও দাবি করেছেন দীর্ঘ অনিদ্রার কারণে তাঁর মক্কেলও মানসিক রোগে আক্রান্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+