Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Medical Collegel: পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ! মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন নির্ভয়া'র মা

RG Kar Medical College and Hospital: আরজি কর-কাণ্ডে উত্তাল বাংলা! বিচারের দাবিতে দিকে দিকে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নামছেন। বিচারের পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠতে শুরু করেছে।

এবার সেই একই দাবি শোনা গেল 'নির্ভয়া'র মা আশা দেবীর মুখেও (Asha Devi, mother of 'Nirbhaya')। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। অবিলম্বে পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিৎ (RG Kar Medical College and Hospital) ।

RG Kar Medical Collegel

আশা দেবীর কথায়, একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর অনেক বেশি দায়িত্ব ছিল এই ঘটনায়। দোষীদের কড়া শাস্তির বিধান করা উচিৎ ছিল। কিন্তু সম্পূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। ব্যবস্থা নিলে চিকিৎসকরা আন্দোলন করতেন না। অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন নির্ভয়ার মা। এই বিষয়ে কথা বলতে গিয়ে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের প্রসঙ্গ তোলেন।

বলেন, বাংলার মুখ্যমন্ত্রী এই ঘটনা থেকে সাধারণ মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছেন। পাশাপাশি বাংলায় মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার মা। খোদ সরকারি হাসপাতালেই মহিলারা নিরাপদ নয়। তাহলে দেশে মহিলারা কোথায় নিরাপদ? প্রশ্ন আশা দেবীর। ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শান্তির ব্যবস্থা না করা পর্যন্ত এই ঘটনা চলতেই থাকবে। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলিকে এগিয়ে আসার কথা জানান।

পাশাপাশি স্বাধীনতার রাতে যেভাবে আরজি কর হাসপাতালে ঢুকে হামলা হয়েছে সেই ঘটনারও নিন্দা জানান। বলেন, এটা স্পষ্ট যে যেভাবে রাতের অন্ধকারে হামলা করা হয়েছে হাসপাতালে তাতে স্পষ্ট যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ১৬ ডিসেম্বর ২০১২, ভারতের ইতিহাসে একটা কালো দিন। দিল্লির বাসে নির্ভয়ার উপর ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। গণধর্ষণের সঙ্গে চলে অকথ্যা অত্যাচার। ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার ধার থেকে উদ্ধার করা হয় দেহ।

ঘটনায় গর্জে ওঠে দেশ। শুরু হয় তীব্র প্রতিবাদ। রাতের পর রাত জেগে আন্দোলনে সামিল হন মহিলারা। ঘটনায় বাস ড্রাইভার-সহ ছ'জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে একজন নাবালক ছিল। দীর্ঘ বছর ধরে মামলার তদন্ত এবং বিচার চলে। দীর্ঘ প্রায় সাত বছর পর বিচার পান নির্ভয়া। ফাঁসি হয় সাত দোষীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+