সুপ্রিমকোর্টে ওদের আবেদন খারিজ হবে, বললেন নির্ভয়ার মা

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আজ ২০১২ সালের দিল্লি গণধর্ষণ ও খুনের মামলার দুই সাজাপ্রাপ্ত আসামির কিউরেটিভ পিটিশন শুনবে। সেই শুনানিতে আসামিদের আবেদন খারিজ হবে বলে আশাব্যক্ত করলেন নির্ভয়ার মা। আজ সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন যে তিনি আশা করছেন ২২ জানুয়ারির দিনেই আসামিদের ফাঁসি হবে।

নির্ভয়ার মায়ের বক্তব্য

নির্ভয়ার মা বলেন, 'ওরা আদালতে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে। এটা ওরা শুধু ওদের ফাঁসিটাকে পিছিয়ে দেওয়ার জন্যে করছে। আমি আশা করছি শীর্ষ আদালতে ওদের এই পিটিশন খারিজ হয়ে যাবে। ওদের ফাঁসি ২২ জানুয়ারিতেই হবে। আমার নির্ভয়া সুবিচার পাবে।'

আজ শুনানি

আজ শুনানি

২০১২ সালের দিল্লি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিনয় কুমার ৯ জানুয়ারি দিল্লি হাইকোর্টের ফাঁসির পরোয়ানার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করে। এর কয়েক ঘণ্টা পরেই কিউরেটিভ পিটিশন দাখিল করে মুকেশ। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ দোষী সাব্যস্ত মুকেশ ও বিনয় কুমারের আবেদনকে মঞ্জুর করে জানায় যে ১৪ জানুয়ারি এই আবেদনের ভিত্তিতে শুনানি হবে।

দিল্লি হাইকোর্টের রায়

দিল্লি হাইকোর্টের রায়

এর আগে নির্ভয়ার মা-বাবার আবেদনের ভিত্তিতে রায় ঘোষণা করে দিল্লির পালিয়ালা হাউজ কোর্টের বিচারপতি সতীশ কুমার জানিয়ে দেন ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি হবে। এই রায়ের পর দোষীদের আইনজীবী বলেন, 'আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন জানাব।'

তৈরি তিহার

তৈরি তিহার

জানা গিয়েছে, তিহারের জেল নম্বর ৩ এ সম্পন্ন করা হবে ৪ দোষীর ফাঁসির সাজা। সেখানেই ৪ জন দোষীকে একসঙ্গে ফাঁসিকে সাজা দেওয়া হবে , বলে জানিয়েছে তিহারের সূত্র। জানা গিয়েছে, জেলে ফাঁসির ফ্রেম ও দড়ির সঙ্গে আনা হয়েছে জেসিবি। যার দ্বারা মনে করা হচ্ছে ফাঁসির প্রক্রিয়া খুব শিগগিরিই সম্পন্ন হবে। অন্যদিকে, তিহারের সুড়ঙ্গ নিয়েও কাজ চলছে। প্রসঙ্গত, এই সুড়ঙ্গ দিয়েই মৃতদেহ ফাঁসির পর তোলা হয়।

২০১২-র সেই অভিষপ্ত রাত

২০১২-র সেই অভিষপ্ত রাত

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লির সড়কে একটি বাসের মধ্যে নারকীয় গণধর্ষণ চালানো হয় এক তরুণীর উপর। বাসে বছর তেইশের নির্ভয়াকে গণধর্ষণ, ভয়াবহ মারধর এবং যৌন অত্যাচার করে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে গিয়েছিল ছ'জন। এরপর বহুদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে অবশেষে সেই বছরই ২৮শে ডিসেম্বর মৃত্যু হয় নির্ভয়ার। আর গোটা দেশ তাঁকে 'নির্ভয়া ' নামের পরিচিতি দেয়। সেই নির্ভয়াকাণ্ডের ৭ বছর কেটে গিয়েছে। অভিযুক্ত ওই ছয়জন কে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের মধ্যে একজন নাবালক, এবং অন্য একজন তিহার জেলেই আত্মহত্যা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+