'এই দিনটার অপেক্ষায় ছিলাম', নির্ভয়াকাণ্ডে ধর্ষকদের ফাঁসির পর প্রতিক্রিয়া নির্ভয়ার পরিবারে
সাত বছরের লড়াই ছিল। যার পরিণতি মিলল ২০২০ সালের ২০ মার্চ। উদ্দেশ্য ছিল দোষীদের শাস্তি ও ন্যায় বিচার। রাজধানীর বুকে যে নারকীয় অত্যাচার হয়েছে নির্ভয়ার সঙ্গে, সেই মামলার সর্বশেষ পর্যায় ছিল আজ। আর তিহার জেলে এই হাইপ্রোফাইল মামলায় দোষীদের ফাঁসির পর নির্ভয়ার বাবা ও মা কোন বক্তব্য রেখেছেন , দেখে নেওয়া যাক।

নির্ভয়ার বাবার প্রতিক্রিয়া
'এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। বলে বোঝাতে পারব না কেমন লাগছে। এই দিনটা শুধু আমাদের জন্য না সারা দেশের জন্য আনন্দের দিন। ন্যায়ের দিন। আজ নির্ভয়া নিশ্চয়ই খুশি হবে। মহিলাদের জন্য আরও কঠিন আইন গাইডলাইন আসুক সেটাই চাই। ' এমনই বার্তা দিয়েছেন নির্ভয়ার বাবা ।

নির্ভয়ার মায়ের প্রতিক্রিয়া
২০ মার্চের ভোর আবেগে ভেসে যাচ্ছেন নির্ভয়ার মা আশা দেবী। তিনি বলেন , 'সাত বছরের সংঘর্ষ ছিল। এই প্রথম একসঙ্গে চারজনকে ফাঁসি ঝোলানো হয়েছে। দেরিতে হলেও ইনসাফ এসেছে। সকলকে ধন্যবাদ। ডিলে ট্যাকটিক্স করা হয়েছিল। তবে সেভাবেই আমাদের ন্যায় ব্যবস্থা সবকটি দাবিকে নাকচ করেছে। আমি দারুণ খুশি।'

'দেশের মেয়েদের ধন্যবাদ'
'আইনের অনেক ফাঁক এই মামলার মধ্যে থেকে উঠে এসেছে। আইনকে চ্যালেঞ্জ করেছে। এটা নিয়ে কাজ করা প্রয়োজন। তবে শেষ অবধি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার মেয়েকে ফিরে পাব না। তবে দেশের মেয়েরা এবার সুরক্ষিত অনুভব করবে।' এমনই বক্তব্য রেখেছেন নির্ভয়ার মা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications