৬ রাজ্যে একযোগে NIA তল্লাশি, ১৯ জন পলাতক খালিস্তানপন্থী নেতার তালিকা প্রকাশ
কানাডার সঙ্গে বিবাদের পরেই খালিস্তানপন্থী নেতাদের সন্ধানে ৬ রাজ্যে তল্লাশি শুরু করেছে এনআইএ। ৬ রাজ্যের ৫০ টি লোকেশনে চলছে তল্লাশি অভিযান। এর আগে ১৯ জন পলাতক খালিস্তানপন্থী নেতার তালিকা প্রকাশ করেছে এনআইএ।
শুধুমাত্র পাঞ্জাবের ৩০টি জায়গায় চলছে তল্লাশি। এছাড়া রাজস্থানের ১৩টি জায়গা, হরিয়ানার ৪টি জায়গা, উত্তরাখণ্ডের ২টি জায়গা, এবং দিল্লি ও উত্তর প্রদেশের ১টি করে জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য খালিস্তানপন্থী নেতাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

কানাডার সঙ্গে খালিস্তানপন্থী নেতার মৃত্যু নিয়ে বিবাদের পরেই ভারত তৎপর হয়েছে। কানার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন খালিস্তানি জঙ্গি নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের যোগ রয়েছে। ভারত সরকার মদতে খালিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই মোদী সরকার কানাডাকে কড়া বার্তা দিয়েছেন।
খালিস্তানপন্থীরা কানাডার মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে বলে দাবি করেছে মোদী সরকার। কিন্তু কানাডা সরকার তাতে গুরুত্ব দেয়নি। এই নিয়ে চরম রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে দুই েদশের মধ্যে। ভারত কানাডার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং ভারতে কানাডার দূতাবাসের কর্মীর সংখ্যা কমানোর কথা বলা হয়েছে। এদিকে আবার কানাডা সরকার তাঁর দেশের নাগরিকদের কাশ্মীর সীমান্তে যেতে নিষেধ করেছে।
এদিকে সেই ঘটনার পরে ভারতে পলাতক খালিস্তানি জঙ্গীদের একটি তালিকা প্রকাশ করেছে এনআইএ। তাতে ১৯ জনের নাম দেওয়া হয়েছে। সেই ১৯ পলাতক খালিস্তানি জঙ্গি আমেরিকা, কানাডা, ব্রিটেন, দুবাই, পাকিস্তান এই চার জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এক খালিস্তানি জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ১৯ খালিস্তানি জঙ্গির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারীদের দাবি ভারত থেকে পালিয়ে গিয়ে অন্যদেশে গিয়ে এই জঙ্গি নেতারা নানা ভাবে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে। একাধিক জঙ্গিনেতার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই নিয়ে এক প্রকার কানাডার সঙ্গে ভারতের ঠান্ডা লড়াই শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications