ফের ২৬/১১ এর ধাঁচে হামলার আশঙ্কা মুম্বইয়ে! তালিবানের নামে হুমকি মেল এনআইএ'কে
ফের ২৬/১১ এর ধাঁচে হামলা মুম্বইয়ে! একটি ইমেল-কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে রাজ্যে। যেখানে দেশের বাণিজ্যনগরিতে জঙ্গি হামলার ধমকি দেওয়া হয়েছে।
ফের ২৬/১১ এর ধাঁচে হামলা মুম্বইয়ে! একটি ইমেল-কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে রাজ্যে। যেখানে দেশের বাণিজ্যনগরিতে জঙ্গি হামলার ধমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ'র কাছে ওই ইমেল আসে বলে জানা যাচ্ছে। তালিবানের নাম করে ওই হুমকি দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। আর ওই মেল পড়ার পরেই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

একাধিক শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে
ইতিমধ্যে এনআইএ'র তরফেও মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুরো বিষয়টি জানানো হয়েছে। যে কোনও ধরণের আপডেট একে অপরকে শেয়ার করার কথাও মুম্বই পুলিশকে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক শহরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি বিভিন্ন রেল স্টেশন, মন্দির সহ স্পর্শকাতর জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা বলা হয়েছে। এমনকি বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

তালিবানের নাম করে এই ইমেল পাঠানো হয়েছে
মুম্বই পুলিশ জানাচ্ছে, তালিবানের নাম করে এই ইমেল পাঠানো হয়েছে। যেখানে মুম্বইয়ের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে মুম্বই পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে। তবে ইমেল পাওয়ার পরেই মুম্বই পুলিশ এবং এনআইএ যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই মেল এসেছে তা ট্র্যাক করার কাজ করা হচ্ছে বলে খবর। তবে শুধুমাত্র আতঙ্ক ছড়াতেই এহেন মেল বলে প্রাথমিক অনুমান। যদিও এই বিষয়টি মোটেই হালকা ভাবে নিতে নারাজ তদন্তকারীরা।

মুম্বই হামলার সাক্ষী গোটা বিশ্ব
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে একটি হুমকি দিয়ে ফোন আসে। যেখানে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বই পুলিশের কথা মতো, সন্ধ্যায় এই ফোন এসেছিল। ওই ফোনে স্কুলের মধ্যে টাইম বোমা লাগানো আছে বলেও হুমকি দেওয়া হয় বলে জানিয়েছিল পুলিশ। যদিও দীর্ঘ তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। তবে এই বিষয়ে সতর্ক সুরক্ষা এজেন্সিগুলি। বিশেষ করে যেভাবে মুম্বইয়ের বুকে হামলা হয় তা গোটা ভারত সহ গোটা বিশ্ব দেখেছিল। কয়েকশ মানুষের মৃত্যু হয়। তবে এই ঘটনার পর থেকেই সবসময়ে অ্যালার্ট সুরক্ষা বাহিনীগুলি।

একের পর এক হুমকি ফোন
বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণে মারার হুমকি দিয়ে ফোন আসে। যা নিয়ে হুলস্থূল তৈরি হয়। এমনকি এর আগে নিতিন গড়করিকে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন আসে। একের পর এক হুমকি ফোনের ঘটনায় রীতিমত উদ্বেগে সুরক্ষা এজেন্সিগুলি।












Click it and Unblock the Notifications