দুই সন্তানের নীতি অনুসরণের পথে যোগী সরকার, নতুন পরিকল্পনা উত্তরপ্রদেশের
উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার নতুন জনসংখ্যা নীতি অনুসরণের পক্ষে। এব্যাপারে দুই সন্তানের নীতিতে জোড় দেওয়ার কথা বলা হয়েছে।
উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার নতুন জনসংখ্যা নীতি অনুসরণের পক্ষে। এব্যাপারে দুই সন্তানের নীতিতে জোড় দেওয়ার কথা বলা হয়েছে। যা মান্য না করলে সরকারি সুবিধা থেকে বঞিত হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও অংশ নেওয়া যাবে না।

উদ্বিগ্ন সরকার
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং বলেছেন, রাজ্যের জনসংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গিয়েছে। বিধানসভার অভিবেশনেও সদস্যরা বিষয়টি তুলেছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাধীনতা দিবসের বক্তৃতায় জন বিস্ফোরণের বিষয়টি তুলেছিলেন।

সরকারি বিধিনিষেধের পরিকল্পনা
দুই সন্তানের নীতি প্রয়োগ করতে নানা পরিকল্পনা করা হয়েছে। যাঁরা এই প্কল্প অনুসরণ না করবেন তাঁদেরকে সরকারি নানা প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেরও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তাঁরা। পাশাপাশি অন্য রাজ্যের জনসংখ্যা নীতিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী।

নতুন জনসংখ্যা নীতি
উত্তর প্রদেশের মন্ত্রী জানিয়েছেন নতুন নীতি প্রয়োগে সময় লাগবে। তবে নতুন জনসংখ্যা নীতি প্রয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

সরকারের সমালোচনায় কংগ্রেস
কংগ্রেস মুখপত্র অশোক সিং বলেছেন, সরকার উন্নয়নের কথা বলছে না কিংবা কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের কথাও বলছে না। বিজেপি নেতারা এমন সব উপায় বের করতে চাইছেন, যাতে ব্যর্থতার দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়া যায়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications