New Modi Cabinet BIG decision: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত, ১ লক্ষ কোটি বরাদ্দ কেন্দ্রের
মন্ত্রিভার সম্প্রসারণের পর আজই ছিল প্রথম বৈঠক। আর সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভা। বৃহস্পতিবার কৃষি নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিভার সম্প্রসারণের পর আজই ছিল প্রথম বৈঠক। আর সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভা। বৃহস্পতিবার কৃষি নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান এই কৃষকদের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। এতে মান্ডিগুলির সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে নারকেল চাষে গুরুত্ব দিতে কোকোনাট বোর্ড আইন কার্যকর করা হবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী।
তিনি জানিয়েছেন ওই বোর্ডের প্রেসিডেন্ট কোনও সরকারি আধিকারিক হবেন না। যিনি এই চাষের ব্যাপারে জানবেন, তাঁকেই প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে। নতুন কৃষি আইন বলবৎ হলে মান্ডিগুলির ওপর প্রভাব পড়বে না বলে এ দিন ফের একবার আশ্বস্ত করেছেন তিনি। নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন নতুন কৃষি আইন কার্যকর হলেও মান্ডিগুলিকে কোটি টাকার সহায়তা করা হবে।
কৃষি আইন বিরোধী আন্দোলনের যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, 'কেন্দ্র যা বলেছে, সেটাই করার চেষ্টা করছে। কৃষি আইন না তুলে অন্য যে কোনও প্রস্তাব মানতে রাকি সরকার, এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী।
অন্যদিকে এ দিন স্বাস্থ্য মন্ত্রকের তরফেও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বদল হয়েছে সদ্য। হর্ষ বর্ধনের জায়গায় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব নিয়েছে মনসুখ মান্ডবিয়া। দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন তিনি। ২৩,১২৩ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন এ দিন।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্যাকেজ আনা হবে বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি অক্সিজেন, বেড ও জরুরি ওষুধ নিয়ে ভবিষ্যতের জন্য কেন্দ্র বিশেষ রূপরেখা তৈরি করবে বলেও জানিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।
২৩ হাজার কোটি টাকার মধ্যে ১৫ হাজার কোটি দেবে কেন্দ্র ও ৮ হাজার কোটি দেবে রাজ্য।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications