অযোধ্যা নিয়ে মন্তব্যের পর টলছে নেপালের প্রধানমন্ত্রীর গদি! হিন্দুত্ববাদী থেকে কংগ্রেসের ক্ষোভ
তাঁর নিজের দলই তাঁকে গদি থেকে নামাতে চেয়েছিল। এবার নেপালে বিরোধীপক্ষ কংগ্রেসও নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরোধিতায় সরব। নেপালের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক অযোধ্যা মন্তব্য নিয়ে এবার জোরকদমে ময়দানে নেমেছে সেদেশের বিরোধীরা।

যোগ্যতা হারিয়েছেন ওলি!
নেপালের বিরোধীপক্ষ কংগ্রেস জানিয়েছে, কেপি শর্মা ওলি অযোধ্যা নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন, তারপর আর তাঁর মসনদে বসে থাকার কোনও মানে হয়না। তিনি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত যোগ্যতা হারিয়েছেন।

প্রধানমন্ত্রীর বিরোধী কণ্ঠ সোচ্চার
নেপালি কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্য আদৌ সরকারি বক্তব্য কি না তা স্পষ্ট করা হোক। নেপালের কংগ্রেস পার্টি এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে। নেপালের প্রধানমন্ত্রীর ব্যবহারেরও তীব্র বিরোধিতা করে নেপালি কংগ্রেস।

শাসকদলের ওপর চাপ
প্রধানমন্ত্রীর ভাবধারা থেকে শুরু করে ব্যবহার বদলের দাবিতে সরব নেপালের কংগ্রেস। নেপালের কংগ্রেস পার্টি জানিয়েছে প্রধানমন্ত্রীকে পাল্টে দেওয়া নিয়ে এবার শাসকদলের ভাবা উচিত। উল্লেখ্য, শাসকদল কমিউনিস্ট পার্টিতে ইতিমধ্যেই ওলিকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। ওলি বনাম দাহাল শিবির ঘিরে নেপালের রাজনীতির ঝড় তুঙ্গে।

হিন্দু বিক্ষোভের মুখে ওলি
এদিকে, নেপালে বেশ কয়েকজন সাধু ও হিন্দুত্ববাদী ব্যক্তিত্বরা অযোধ্যা নিয়ে এলির মন্তব্যের বিরোধিতা করেন। রাস্তায় নেমে তাঁরা বিক্ষভ দেখান। ওলি বিরোধী স্লোগানে মাত হয়েছে নেপালের রাজনীতির আঙিনা।












Click it and Unblock the Notifications