NEET Paper leak: প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতার আরও এক! হাজারিবাগ থেকে সিবিআই জালে 'কিংপিন'

NEET Paper leak: নিট-ইউজি প্রশ্ন ফাঁস মামলায় সিবিআই জালে আরও এক। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে প্রশ্ন ফাঁস মামলায় অন্যতম ষড়যন্ত্রকারী আমান সিংকে গ্রেফতার করেছে সিবিআই। এই ব্যক্তি ঝাড়খণ্ডের হাজারিবাগ ও বিহারের পটনায় প্রশ্ন ফাঁসের ষড়যন্ত্রের মূল ব্যক্তি ছিলেন।

বুধবারের গ্রেফতারের পরে সিবিআই-এর হাতে প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়াল সাতে। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আশুতোষ কুমার ও মণীশ কুমারকে পটনা থেকে গ্রেফতার করেছিল। এছাড়াও সিবিআই গ্রেফতার করেছিল হাজারিবাগে ওয়েসিস স্কুলে অধ্যক্ষ এহসাননুল হক, সহকারী ইমতিয়াজ আলম এবং হাজারিবাগের এক সংবাদ মাধ্যমের কর্মী জামালউদ্দিন আনসারিকে। গুজরাতের গোধরার একটি সস্কুলে প্রধান দীক্ষিত প্যাটেলকে গত রবিবার গ্রেফতার করা হয়েছে।

cbi neet

গুজরাতের পঞ্চমহল জেলার গোধরার কাছে অবস্থিত জয় জলরাম স্কুলের মালিক দীক্ষিত প্যাটেল পরীক্ষার্থীদের কাছ থেকে পাঁচ থেকে দশ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। তিনি পরীক্ষার্থীদের স্কোর বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই বছরের পাঁচ মে নিট-ইউজি পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সারা দেশের ৫৭১ টি শহরের ৪৭৫০ টি কেন্দ্রে এবং বিদেশের ১৪ টি শহরে ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। চার জুন পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার ফল বেরনোর পরে দেখা যায় ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছে ৬৭ জন। যা নিয়ে সারা দেশ জুড়ে হৈ-চৈ পড়ে যায়। গ্রেস মার্কস দেওয়া নিয়েও ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান।

সিবিআই ২৩ জুন এব্যাপারে ফৌজদারি মামলা নথিভুক্ত করে। তদন্তের দল বিশেষ দলও গঠন করা হয়। এর দিন চারেকের মধ্যে পটনা থেকে প্রথম গ্রেফতার করে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+