বিহারে করোনা আক্রান্তদের এক তৃতীয়াংশই এক পরিবারের সদস্য! কীভাবে ছড়ালো রোগ

করোনার রোগমুক্তি ঘটাতে গোটা দেশ তৎপরতার সঙ্গে কাজ করছে। প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, সাফাইকর্মী সকলেই নিজের মতো করে এই সমস্যা সমাধানে ব্রতী। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। এমন আবহে বিহারের এক ঘটনা অবাক করছে সবাইকে।

বিহারে একটি পরিবার থেকে আক্রান্ত কতজন?

বিহারে একটি পরিবার থেকে আক্রান্ত কতজন?

বিহারে করোনায় মোট আক্রান্তের এক তৃতীয়াংশই এসেছে একটি পরিবার থেকে। একই পরিবারের একাধিক সদস্য সেরাজ্যে কোভিড ১৯ এ আক্রান্ত। বিহারে মোট ৬০ জন আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশই এসেছে ওই পরিবার থেকে।

 ১৬ মার্চ থেকে ৪ এপ্রিল , কী ঘটেছে?

১৬ মার্চ থেকে ৪ এপ্রিল , কী ঘটেছে?

বিহারে নিজের বাড়িতে ১৬ মার্চ ফেরেন ওই পরিবারের এক ব্যক্তি। এরপর ৪ এপ্রিল তাঁকে কোভিড ১৯ পজিটিভ ঘোষণা করা হয়। এর মাঝের সময়টায় তিনি বিহারের সিওয়ান থেকে শুরু করে একাধিক জায়গায় ঘোরাফেরা করেন। এরপর ,তাঁর স্ত্রী, শিশু, পরিবারের সকলকেই করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায়।

 একটি পরিবার ঘিরে বিপদ বাড়ছে!

একটি পরিবার ঘিরে বিপদ বাড়ছে!

বিহারের ওই একটি পরিবারের ঘটনায় ১০ টি ব্লক বন্ধ করা হয়েছে। ৪৩ টি গ্রাম সিল করা হয়েছে। এই ৪৩ টি গ্রামে ৩১ জনের দেহে করোনার চিহ্ন মিলেছে। এখনও পর্যন্ত ১০ জনের করোনার টেস্টিং বাকি। এমন পরিস্থিতিতে বিহার ঘিরে আতঙ্ক দানা বাঁধছে। বেগুসারাই, নওদা, সিওয়ানে ক্রমেই উদ্বেগ বাড়ছে।

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী!

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী!

গোটা ঘটনায় উদ্বিগ্ন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি জানিয়েছেন, রাজ্যে যাঁদেরই করোনার উপসর্গ রয়েছে , তাঁরা যেন তা না লুকিয়ে সরাসরি টেস্টিং করান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+