নীতীশের পাশা উল্টে দেবেন তেজস্বী! স্পষ্ট আভাস এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়
বিহারে বিধানসভা নির্বাচনে জিতে এবার ক্ষমতায় আসছে কে? শনিবার তৃতীয় দফার ভোট শেষ স্পষ্ট ইঙ্গিত মিলল এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষায়।
বিহারে বিধানসভা নির্বাচনে জিতে এবার ক্ষমতায় আসছে কে? শনিবার তৃতীয় দফার ভোট শেষ স্পষ্ট ইঙ্গিত মিলল এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষায়। নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোটকে এবার কড়া টক্কর দিয়ে ক্ষমতায় আসতে পারে তেজস্বী যাদবের নেতৃ্ত্বাধীন কংগ্রেস-আরজেডির মহাজোট। এবিপি-সি ভোটারের এমনই আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষায়।

বিজেপি-জেডিইউ কটি আসন পেতে পারে
এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বিহারে নেক টু নেক ফাইটের ইঙ্গিত মিলেছে। এনডিএ ও ইউপিএ যে কারও হাতে যেতে পারে বিহারের কুর্সি। সমীক্ষায় আভাস বিহারে বিজেপি-জেডিইউয়ের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে সর্বনিম্ন ১০৪টি আসন। সর্বোচ্চ ১২৮টি আসন পেতে পারে তারা। অর্থাৎ খুব ভালো রেজাল্ট করতে নীতীশ কুমার ফের ক্ষমতায় ফিরতে পারেন।

কংগ্রেস-আরজেডি কটি আসন পেতে পারে
এবিপি নিউজ-সি ভোটার বুথে ফেরত সমীক্ষায় তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডি-বাম জোট এবার বিহারে চমক দিতে পারে। তারা খুব খারাপ ফল করলে পেতে পারে ১০৮টি আসন। সর্বোচ্চ পেতে পারে ১৩১টি আসন। সেক্ষেত্রে এবার নীতীশের গদি উল্টে দিতে পারেন তেজস্বী।

কোন দল পাবে কটি আসন, একনজরে
এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুসারে বিহারে ফের সর্ববৃহৎ দল হতে চলেছে তেজস্বীর আরজেডি। তারা পেতে পারে ৮১ থেকে ৮৯টি আসন। আর তাদের সহযোগী কংগ্রেস পেতে পারে ২১ থেকে ২৯টি আসন। বামেরা পেতে পারে ৬ থেকে ১৩টি আসন। পরোক্ষে, বিজেপি পেতে পারে ৬৬-৭৪টি আসন। আর নীতীশ কুমারের জেডিইউ পেতে পারে ৩৮ থেকে ৪৬টি। ভিআইপি শূন্য থেকে চারটি আসন পেতে পারে।

জনমত সমীক্ষায় কোন অবস্থান ছিল এনডিএ-ইউপিএ'র
জনমত সমীক্ষায় এবিপি নিউজ ও সি ভোটার দেখিয়েছিল, বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট ২০২০-র নির্বাচনে ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে। আর বিহারের নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডি-বাম সম্বলিত ইউপিএ জোট এবার পেতে পারে ৭৭ থেকে ৯৮টি আসন। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় তেজস্বীর চাকা উল্টে দিয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বলে আভাস।

বিহারে ২০১৫-র নির্বাচনের ফল ২০২০-র নিরীখে
বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। বিজেপি পেয়েছিল ৫৩টি আসনম। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আরজেডি ৮০টি, জেডিইউ ৭১টি এবং কংগ্রেস ২৭টি। এবার বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট আর কংগ্রেস-আরজেডি-বামেরা মহাজোট গড়ে লড়াই করছেন।












Click it and Unblock the Notifications