প্রয়াত এনডি তিওয়ারির পুত্র রোহিত শেখর, তদন্তে পুলিশ
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারির পুত্র রোহিত শেখরের মৃত্যু হয়েছে।
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারির পুত্র রোহিত শেখরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রোহিতকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির ম্যাক্স সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়েই রোহিতের মৃত্যু হয়েছে বলে অনুমান চিকিৎসকদের। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন উনচল্লিশ বছরের রোহিত শেখর। আচমকাই রোহিতের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে বলে তাঁর মাকে জানিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনার সময় রোহিতের মা বাড়িতে ছিলেন না বলেই জানতে পেরেছে পুলিশ। রোহিত শেখরের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর ডিফেন্স কলোনীর বাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৮ সালেই প্রয়াত হন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা এবং রোহিত শেখরের 'বায়োলজিক্যাল ফাদার' এনডি তিওয়ারি। ২০০৭ সালে প্রকাশ্যে আসা তিওয়ারি ও রোহিতের বাবা-ছেলে সংক্রান্ত দ্বন্দ্ব দেশে আলোড়ন ফেলে দেয়। বিষয়টি প্রকাশ্যে আনেন রোহিতই। পেশায় আইনজীবী ওই যুবক দাবি করেন, এনডি তিওয়ারির অবৈধ সম্পর্কের জেরেই তাঁর জন্ম।
বিষয়টি অস্বীকার করলে এনডি তিওয়ারির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রোহিত শেখর। এরপর বিস্তর আইনি লড়াই, ডিএনএ রিপোর্ট তাঁর বিরুদ্ধে গেলে, রোহিতকে 'বায়োলজিক্যাল সন' হিসেবে স্বীকার করে নেন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে ২০১২ সালে এনডি তিওয়ারির যৌন কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে এলে, তিনি অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের পদ থেকেও ইস্তফা দেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications