Ayodhya: বাম-তৃণমূল যেতে নারাজ, আমন্ত্রণ পেলেন না শরদ পাওয়ার, রাম মন্দির উদ্বোধন তরজা তুঙ্গে

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে জটিলতা ক্রমশ গাঢ় হচ্ছে। ধর্মে রাজনীতি আনার অভিযোগে বামেরা আগেই রাম মন্দিরের উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেসও সেই পথে হাঁটতে চলেছে। এদিকে আবার শরদ পাওয়ার জানিয়েছেন তিনি নাকি রাম মন্দিরের উদ্বোধনের কোনও আমন্ত্রণই পান নি।

অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের সিংহভাগ নেতাই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন থেকে সরে দাঁড়াচ্ছে। এদিকে বিজেপি নেতৃত্ব বামেদের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছিল, তাঁরা সকলকেই আমন্ত্রণ পাঠিয়েছেন। এবার শ্রীরাম যাকে চাইবেন তিনিই উপস্থিত থাকবেন।

Ayodhya: NCP Supremo Sharad Pawar

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় মেগা ইভেন্ট। সেই দিনই অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত হবেন রাম লাল্লা। তার প্রস্তুতি এখন তুঙ্গে। অযোধ্যাকে ঢেলে সাজাতে মরিয়া যোগী সরকার। দেশের সব বিরোধী রাজনৈিতক দলের কাছে নাকি আমন্ত্রণ পাঠানো হয়েছে। উদ্বোধনের দিন দেশের তাবর শিল্পপতি টাটা-বিড়লা-আম্বািন-আদানিরা তো থাকবেনই। সেই সঙ্গে বলিউডের তারকারা থাকবেন এছাড়া বিজেপি এবং আরএসএসের নেতারা তো থাকবেনই।

তার জন্য রাজকীয় সব আয়োজন করা হচ্ছে। ৪০০০ সন্ন্যাসী নাকি সেদিন উপস্থিত থাকবেন সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে। লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন িনঃসন্দেহে বিজেপির নির্বাচনী ইউএসপি হতে চলেছে। কিন্তু মোদী সরকারের এই রাজনীতিতে গা ভেজাতে নারাজ বিরোধীরা। বামেরা প্রথমেই জানিয়ে দিয়েছে তাঁরা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে রাজি নয়। তবে ধর্ম নিয়ে রাজনীতিতে তাঁদের আপত্তি রয়েছে। সেকারণে তাঁরা যাবেন না রাম মন্দিরের উদ্বোধনে।

এদিকে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসও নাকি সেই পথেই হাঁটবে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পার্টি মিটিংয়ে সেই ইঙ্গিতই দিয়েছেন। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি। এই না যাওয়ার কারণ হিেসবে সেই ধর্মনিয়ে রাজনীতি বলেই উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস।

এদিকে আবার ইন্ডিয়া জোটের আরেক সদস্য এসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছে তাঁকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি রাম মন্দিরের উদ্বোধনে। শরদ পাওয়ার বলেছেন বিজেপি এই রাম মন্দিরের উদ্বোধনের রাজনীতিকরণ না বাণিজিকীকরণ করতে চাইছে সেটা স্পষ্ট করছে না। তবে রাম মন্দিরের দরজা যে খুলছে তাতে তিনি এবং তাঁর দল খুশি। বিজেপির কৌশল আঁচ করতে পেরেই কি একে একে অবিজেপি দলগুলি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন থেকে সরে আসছে। শরদ পাওয়ার কি আমন্ত্রণ পেলে যেতেন সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+