বিজেপিকে দেওয়া শিবসেনার ফর্মুলাই উদ্ধবের ওপর খাটাচ্ছে পাওয়ারের এনসিপি

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদেই আটকে আছে শিবসেনা-এসসিপির সরকার গঠন। সূত্রের খবর ৫ বছরের শাসন কালে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ দাবি করেছে এনসিপি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদেই আটকে আছে শিবসেনা-এসসিপির সরকার গঠন। সূত্রের খবর ৫ বছরের শাসন কালে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ দাবি করেছে এনসিপি। অন্যদিকে কংগ্রেস দাবি করেছে পাঁচ বছরের জন্য উপ মুখ্যমন্ত্রী পদ।

মুখ্যমন্ত্রী পদের শর্তেই আটকে সমর্থন

মুখ্যমন্ত্রী পদের শর্তেই আটকে সমর্থন

শিবসেনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করার জন্য যে ফিফটি ফিফটি ফর্মূলার শর্ত চাপিয়েছে এনসিপি তাকে ঘিরেই যত গণ্ডগোল। এই শর্তে মুখ্যমন্ত্রী পদেরও অর্ধেক সময়ের ভাগ চেয়েছে এনসিপি। অর্থাস সরকারের ৫ বছরের কার্যকালের মেয়াদে আড়াই বছর এনসিপি মুখ্যমন্ত্রী পদে থাকবে। আর উপমুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়েছে কংগ্রেস। এনসিপির এই মুখ্যমন্ত্রী পদের শর্তেই নিমরাজি শিবসেনা। যদিও দুই দল থেকে ১৪ জন করে মন্ত্রী পদের শর্তে সম্মতি হয়ে গিয়েছে।

এই একই ফর্মুলায় বিজেপির কাছে দিয়েছিল শিবসেনা

এই একই ফর্মুলায় বিজেপির কাছে দিয়েছিল শিবসেনা

এনসিপি যে শর্ত দিয়েছে শিবসেনাকে। সেই একই শর্ত বিজেপিকে দিয়েছিল শিবসেনা। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। যার জেরেই জোটে ফাটল ধরতে শুরু করে। এবার এনসিপির এই একই শর্তে শিবসেনা কতটা রাজি হয় সেটাই এখন দেখার। যদিও এই নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। হােত ৬ মাস সময়ও আছে। সমাধান সূত্র নিয়ে আশাবাদী শিবসেনা।

সমাধান সূত্রের খোঁজে শিবসেনা

সমাধান সূত্রের খোঁজে শিবসেনা

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দফায় দফায় আলোচনার পরেই শিবসেনাকে এই প্রস্তাব দেন শরদ পাওয়ার। কংগ্রেস প্রথমে শিবসেনার সঙ্গে হাত মেলাতে একেবারেই নারাজ ছিল। সমর্থন পেতে হলে শিবসেনাকে মোদীর মন্ত্রিসভা ছাড়তে হবে বলে শর্ত দিয়েছিল কংগ্রেস। সেই শর্ত মেনে মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে শিবসেনার এক মন্ত্রী। কিন্তু তারপরেও একমত হতে পারেনি দুই দল। ফিফটি ফিফটি ফর্মুলার জটে আটকে গিয়েছে মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+