দ্বাদশ শ্রেণীর‌ পাঠ্যবই থেকে সরানো হল গুজরাত ‌সাম্প্রদায়িক হিংসা, সিদ্ধান্ত এনসিইআরটির

কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটকে সামনে রেখে ‌দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হল গুজরাত সাম্প্রদায়িক হিংসার ঘটনাটিকে। এর সঙ্গে নকশাল আন্দোলন ও জরুরি অবস্থা বিতর্ক পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বাদশ শ্রেণীর‌ পাঠ্যবই থেকে সরানো হল গুজরাত ‌হিংসা

'‌পাঠ্যবইয়ের যৌক্তিকতা'‌ অনুযায়ী এনসিইআরটি তাদের এক বিবৃতিতে বৃহস্পতিবার বলেছে, গুজরাত সাম্প্রদায়িক হিংসা নিয়ে লেখা ১৮৭-১৮৯ পাতা সরিয়ে দেওয়া হয়েছে। এই পাতাগুলিতে ২০০২ সালের ১ মার্চের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রথম পাতার ছবি দেওয়া রয়েছে। বইয়ের পাতা থেকে সরিয়ে দেওয়া এক অনুচ্ছেদে লেখা রয়েছে, '‌গুজরাত সাম্প্রদায়িক হিংসা দেখিয়েছে যে সরকারী যন্ত্রও সাম্প্রদায়িক অনুভূতির প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ।'‌

বইয়ের এই পাঠে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি ওই বয়ানটিকেও যোগ করা হয়েছিল, যেখানে তিনি গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার জন্য পরামর্শ দিয়েছিলেন। অটল বিহারী বলেছিলেন, 'একজন শাসকের তার প্রজাদের মধ্যে জাতি, গোষ্ঠী ও ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা উচিত নয়।'‌‌ বইয়ের ১০৫ পাতায় নকশাল আন্দোলনের ইতিহাস ও ১১৩-১১৭ পাতীয় জরুরি অবস্থা নিয়ে বিতর্ক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিইআরটি তার নোটে বলেছে যে এই বিষয়গুলি অন্যান্য পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এই পাঠটি ওভারল্যাপ করা হয়েছে। যা অপ্রাসঙ্গিক। এছাড়াও, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের উপর পড়াশোনার বোঝা কমানো প্রয়োজন। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর ওপর জোর দেওয়া হয়েছে। তাই এনসিইআরটি সমস্ত বইকে যৌক্তিক করার সিদ্ধান্ত নিয়েছে। এনসিইআরটি অনুসারে, এই বছরের শুরুতে প্রকাশিত সিএসসিএর ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমের অধীনে যে বিষয়বস্তু ইতিমধ্যে সরানো হয়েছে তাও পাঠ্যক্রমের বাইরে থাকবে।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী এবং তার তৎকালীন সরকার ২০০২ সালের গুজরাত সাম্প্রদায়িক হিংসা নিয়ে সর্বদাই প্রশ্নবিদ্ধ ছিল। সরকারের বিরুদ্ধেও অনেক গুরুতর অভিযোগ উঠেছিল। অনেক মামলাও নথিভুক্ত হয়েছে এবং তদন্তও হয়েছে। তবে এসব মামলায় ক্লিনচিট পেয়েছেন মোদী। এই ঘটনায় ৭৯০ জন মুসলমান ও ২৫৪ জন হিন্দু মারা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+