বস্তারে সিআরপিএফ ক্যাম্পের উপর উড়ল নকশালদের ড্রোন, দেখা মাত্র গুলির নির্দেশ

সামনেই বিধানসভা ভোট। তার আগে ফের সক্রিয় হতে শুরু করেছে নকশালরা। বাস্তারে সিআরপিএফের ক্যাম্পের উপর দিেয় উড়তে শুরু করেছে নকশালদের ড্রোন।

সামনেই বিধানসভা ভোট। তার আগে ফের সক্রিয় হতে শুরু করেছে নকশালরা। বস্তারে সিআরপিএফের ক্যাম্পের উপর দিেয় উড়তে শুরু করেছে নকশালদের ড্রোন। বস্তারের ইন্সপেক্টর জেনারেল সুন্দেরাজ পি জানিয়েছেন, খবর পাওয়া মাত্র সব সিআরপিএফ ক্যাম্পকে সতর্ক করা হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে ছত্তিশগড় পুলিস।

তৎপর হচ্ছে নকশালরাও

তৎপর হচ্ছে নকশালরাও

আধুনিক সরঞ্জাম রাখতে শুরু করেছে নকশাল, মাওবাদীরাও। ভোট এগিয়ে আসতেই সেই আধুনিক সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করেছে তারা। বস্তারে ড্রোনের ব্যবহার শুরু করেছে মাওবাদীরা। কয়েকদিন আগেই বাস্তারের বাসাগুড়া, সারখেগুড়া, গোলাপাল্লিতে সিআরপিএফ ক্যাম্পের কাছে ড্রোন উড়তে দেখা গিয়েছে। যন্ত্রটি দিয়ে হাল্কা শব্দ বের হতেই জওয়ানদের নজরে পড়ে সেটি। তারপরেই মাও হামলার আশঙ্কায় ক্যাম্পে সতর্কতা জারি হয়।

ড্রোন কিনছে মাওবাদীরা

ড্রোন কিনছে মাওবাদীরা

জঙ্গলে জওয়ানদের গতিবিধি নজরে রাখতে এবার ড্রোনের সাহায্যে নিতে শুরু করেছে মাওবাদী, নকশালরা। এমনই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। সেকারণেই বস্তার জেলায় একাধিক সিআরপিএফ ক্যাম্পের উপরে ড্রোনের গতিবিধি বেড়েছে। মাওবাদীদের আধুনিক করতে কমান্ডাররা ড্রোনের সাহায্যে জওয়ানদের ট্রেনিংেয়র উপরেও নজর রাখছে বলে জানিয়েছে গোয়েন্দারা।

দেখা মাত্র গুলির নির্দেশ

দেখা মাত্র গুলির নির্দেশ

সিআরপিএফ এবং গোয়েন্দাদের কাছ থেকে রিপোর্ট পাওয়াপ পর নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের আগে বড় কোনও নাশকতা যাতে তারা ঘটাতে না পারে সেকারণে ছত্তিশগড়ে কোনও সন্দেহজনক ড্রোনের গতিবিধি নজরে পড়লেই সেটি দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+