মোদী প্রথমবার সভাপতিত্ব করবেন এসসিও শীর্ষ সম্মেলনে, সাক্ষাৎ শি-পুতিন-শরিফের সঙ্গেও

ভারত প্রথমবার সভাপতিত্ব করতে চলেছে এসসিও শীর্ষ সম্মেলনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই শীর্ষ সম্মেলনের উপস্থিত থাকবেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সঙ্গেও

মধ্য এশিয়ার দেশগুলির শীর্ষ নেতারাও উপস্থিত থাকার কথা। ভারতের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের কাউন্সিল অফ হেডস অফ স্টেট আয়োজিত এই সম্মেলন নিয়ে বাড়িত উদ্দীপনা রয়েছে। কারণ রাশিয়া, চিন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মিলিত হচ্ছেন এই সম্মেলনে।

মোদী প্রথমবার সভাপতিত্ব করবেন এসসিও শীর্ষ সম্মেলনে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এসসিও-সিএইচএস ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেনয শীর্ষ সম্মেলনটি দুপুর সাড়ে ১২টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল তিনটেয়। শীর্ষ সম্মেলনটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনাটি জুনের শুরুতে পরিবর্তন করা হয়েছিল।

এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সশরীরে সবাই উপস্থিত ছিলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, চিনের কিন গ্যাং এবং রাশিয়ার সের্গেই ল্যাভরভ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। কিন্তু শীর্ষ সম্মেলনটি সমস্ত দেশরে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সংঘটিত হচ্ছে না।

মোদী প্রথমবার সভাপতিত্ব করবেন এসসিও শীর্ষ সম্মেলনে

সর্বশেষ এসসিও শীর্ষ সম্মেলনটি উজবেকিস্তানের সমরকন্দে গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। ২০০৫ সালে একটি পর্যবেক্ষক দেশ হিসাবে এসসিও-র সঙ্গে ভারতের যোগসূত্র শুরু হয়। ২০১৭ সালে আস্তানা শীর্ষ সম্মেলনে ভারত একটি পূর্ণ সদস্য রাষ্ট্র হয়।

গত ছয় বছরে, ভারত এসসিও-র সমস্ত ক্রিয়াকলাপে খুব সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ভারত প্রথমবারের মতো সমরকন্দ শীর্ষ সম্মেলনে উজবেকিস্তান থেকে এসসিও-র সভাপতিত্ব গ্রহণ করে। তারপর এবার সেই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+