Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৪০ আসন রক্ষা করুক! মমতার বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে তোপ মোদীর

Budget session 2024: আমি চাই কংগ্রেস ৪০ টি আসন রক্ষা করুক! মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। একই সঙ্গে মল্লিকার্জুন খাড়গকেও একহাত নেন তিনি। বলেন, 'মল্লিকার্জুন খাড়গেই এনডিকে ৪০০ আসন পাওয়ার আশির্বাদ করেছেন'।

আর তা মাথা পেতে নিচ্ছি। তাঁর মন্তব্যে বিনোদন হয়েছে। আমার কংগ্রেসের (Congress) প্রতি সমবেদনা রয়েছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী (PmModi)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও মন্তব্যের পালটা সমালোচনা করে কংগ্রেসও।

মমতার বক্তব্যকে হাতিয়ার করে তোপ মোদীর

বাজেট অধিবেশনে (Budget session 2024) আজ বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী (PmModi)। আর সেই বক্তব্যের শুরু থেকেই কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ শানান। আর তা বলতে গিয়ে কার্যত সবাইকে চমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) একটি মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ শানাতে শুরু করেন প্রধানমন্ত্রী।

বলেন, পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, ৪০টি আসনও কংগ্রেস পাবে না। আমি চাই কংগ্রেস ৪০টি আসন রক্ষা করুক। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় দাঁড়িয়ে 'জোটসঙ্গী' কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে ৪০টি আসন কংগ্রেস পাবে কি না সন্দেহ। এই বিষয়ে ব্যাখ্যাও দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, আমরা বলেছিলাম ৩০০ আসনে একা লড়ো। সবাই সাহায্য করবে। বাকি ২৪৩ টি আসন রিজিওনাল পার্টিগুলিকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম।

যেখানে যে শক্তিশালী সেখানে সেই দল লড়াই করবে। সেখানে তুমি মাতব্বরি করবে না। কিন্তু বাংলায় প্রথমেই ছলে এল! মুসলিমদের একটু সুড়সুড়ি দিতেই রাহুল গান্ধীর বঙ্গ সফর। নাম না করে এভাবেই রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর এহেন মন্তব্যকে হাতিয়ার করেই রাজ্যসভায় (Budget session 2024) কংগ্রেসকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতার অহংকারের দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। দেশের সুরক্ষা ব্যবস্থার কথাও ভাবা হয়নি।

রাজনীতির জন্যে দেশকে ভাগাভাগির চেষ্টা করা হয়েছে বলেও এদিন কংগ্রসকে তীব্র আক্রমণ শানান নরেন্দ্র মোদী। একই সঙ্গে গত ১০ বছরে বিভিন্ন শ্রেণির মানুষের জন্যে সরকার কি কাজ করেছে সেই খতিয়ান এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+