বাংলার কৃষকদের খোঁজ নিচ্ছেন না, পাঞ্জাবে গিয়ে কৃষকদের উস্কাচ্ছেন মমতা, আক্রমণ মোদীর

বাংলার কৃষকদের খোঁজ নিচ্ছেন না, পাঞ্জাবে গিয়ে কৃষকদের উস্কাচ্ছেন মমতা, আক্রমণ মোদীর

বাংলার কৃষকদের খোঁজ না নিয়ে পাঞ্জাবে গিয়ে কৃষকদের উস্কাচ্ছেন মমতা। শুক্রবার কৃষাণ নিধি প্রকল্পের অনুষ্ঠানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বার্থান্বেষী রাজনীতি করছেন মমতা। বাংলায় যাঁদের বিরুদ্ধে লড়েন। পাঞ্জাবে গিয়ে তাঁদের সঙ্গেই হাত মেলাচ্ছেন। আরা রাজ্যের কৃষকদের অবস্থার দিকে নজর রাখছেন না । এই নিয়ে কোনও আন্দোলন হয় না। সরাসরি মমতা সরকারের বিরুদ্ধে কৃষকদের উপর বঞ্চনার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার কৃষকদের বঞ্চনা

বাংলার কৃষকদের বঞ্চনা

বাংলার কৃষকদের উপর বঞ্চনা করছে মমতা সরকার। রাজনীতির কারণে কেন্দ্রের টাকা পাচ্ছেন না কৃষকরা। নিজের রাজ্যের কৃষকদের কথা না ভেবে পাঞ্জাবে গিয়ে কৃষকদের উস্কাচ্ছেন মমতা। বাংলায় যাঁদের সঙ্গে রাজনৈতিক ময়দানে লড়েন তাঁদের সঙ্গে গিয়েই হাত মেলাচ্ছেন। মমতার রাজনীতির কারণেই বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলে সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা কৃষকদের নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

বামেদের আক্রমণ মোদীর

বামেদের আক্রমণ মোদীর

বাংলার কৃষকদের বেহাল দশা নিয়ে বামেদেরও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ বছরে বাম শাসনে বাংলার কৃষকদের কোনও উন্নয়ন হয়নি বলে আক্রমণ শানিয়েছেন মোদী। যাঁদের সঙ্গে বাংলায় লড়াই করেছেন এখন দিল্লিতে উস্কাতে গিয়ে বাম-তৃণমূল একসঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। কেরলে যাঁদের সরকার তাঁরা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বলে আক্রমণ শানিয়েছেন মোদী।

কৃষক আন্দোলনকে সমর্থন মমতার

কৃষক আন্দোলনকে সমর্থন মমতার

একুশের ভোটে বিজেপিকে টার্গেট করতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাব-হরিয়ানা সীমানায় দলের ৫ সাংসদকে পাঠিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কৃষকদের ডাকা ভারত বনধকেএ নৈতিক সমর্থন জানিয়েছেন মমতা। এবং রাজ্যেও মোদীর কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছেন তিনি।

কৃষকদের অধিকারের টাকা দিচ্ছেন না মমতা

কৃষকদের অধিকারের টাকা দিচ্ছেন না মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় মঞ্চ থেকে সরাসরি মমতা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন রাজনীতির কারণে মমতা সরকার বাংলার কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করছেন। বাংলার কৃষকদের কথা ভাবছেন না তিনি। একুশের ভোটকে টার্গেট করেই কৃষকদের নিয়ে প্রকাশ্যে মমতা সরকারকে আক্রমণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+