মোদীর বক্তব্যের বিতর্কিত অংশ বাদ দেওয়া হল রেকর্ড থেকে, বিরল পদক্ষেপ রাজ্যসভায়

রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার একটি শব্দ রেকর্ড থেকে বাদ দেওয়া হল। যা এক বিরল পদক্ষেপ বলেই চিহ্নিত হচ্ছে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার একটি শব্দ রেকর্ড থেকে বাদ দেওয়া হল। যা এক বিরল পদক্ষেপ বলেই চিহ্নিত হচ্ছে। বাজেট অধিবেশন শুরুর সময় সংসদের উভয় সভায় রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের জবাবে মোদী যে শব্দটি ব্যবহার করেছিলেন, তা রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু রেকর্ড থেকে ডিলিট করার নির্দেশ দেন।

মোদীর বক্তব্যের বিতর্কিত অংশ বাদ রাজ্যসভার রেকর্ড থেকে

রাজ্যসভা সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চেয়ারম্যান রাজ্যসভার কার্যবিধির ৬ ফেব্রুয়ারির সন্ধ্যা ৬.২০ থেকে ৬.৩০-এর মধ্যেকার একটি নির্দিষ্ট অংশে সন্তুষ্ট ছিলেন না। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের সেই অংশ বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে মোদির কোনও মন্তব্য খুব কম বারই বাতিল করা হয়েছে।

এনপিআর নিয়ে মোদীর মন্তব্য ছিল, এটি সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির অন্যতম। জনসংখ্যার তথ্য নিয়ে দেশের জনসংখ্যা পঞ্জি আপডেট করার উদ্দেশ্যে এটি হচ্ছে। তিনি বলেন, এনপিআর নিয়ে দেশকে ভুলপথে চালিত করছে বিরোধী কংগ্রেস। কংগ্রেসই ২০১০ সালে এনপিআর নিয়ে এসেছিল এবং পরে ২০১৫ সালে ফটোগ্রাফ এবং কিছু বায়োমেট্রিক তথ্য যুক্ত করে তা আপডেট করা হয়েছে। এখন কংগ্রেস ইউ টার্ন নিয়েছে এনপিআর নিয়ে।

মোদি তার বক্তব্য শেষ করার পরে নাইডু বিরোধী দলনেতা এবং কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদের বক্তব্য থেকে একটি শব্দও বাদ দেওয়া হয়েছে। আজাদ বলেছিলেন, কংগ্রেস পাকিস্তান থেকে নিপীড়িত অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে ছিল, তবে ধর্মভিত্তিক আইন গঠনের বিরোধী ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+