Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi:'মোদী জি থালি', কোথায় মিলছে এই খাবার জেনে নিন

আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মার্কিন মুলুকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানকার প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীর অভ্যর্থনার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিদেশের মাটিতে মোদীর জনপ্রিয়তা নাকি যেনও রাষ্ট্রনেতার কাছে যথেষ্ট ঈর্ষনীয়।

এইবার প্রথম নিউ জার্সি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণে তাঁর জন্য বিশেষ কিছু করতে চাইছেন সেখানকার প্রবাসী ভারতীয়রা। নিউ জার্সির এক রেস্তোরাঁ ইতিমধ্যেই মোদী থালি নামে একটি ডিশ পরিবেশন করতে শুরু করে দিয়েছে।

image of Narendra Modi thali

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের খাবারের কথা মাথায় রেখে সেই থালি সাজানো হয়েছে। সেই থালিতে থাকছে খিচুড়ি, রসগোল্লা, সরষে শাক, কাশ্মীরি আলুর দম, ইডলি, ধোকলা, ছাঁচ এবং পাঁপড়। গুজরাতি, বাঙালি, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয় খাবারের সংমিশ্রণে এই থালি তৈরি করা হয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশের খাবার রয়েছে এই থালিতে।

২০২৩ সালকে মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। ভারত সরকার ২০১৯ সাল থেকে মিলেটকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোদী সরকার তাতে সাফল্যও পেয়েছে। সেই মিলেট দিয়েও রকমারি খাবার তৈরি করে এই রেস্তোরাঁর।

শুধু মোদী থালিই নয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ডেডিকেট করে বিশেষ থালি তৈরি করতে চাইছে এই রেস্তোরাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ জার্সিতে সফর করবেন সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডির সঙ্গে নৈশভোজ করবেন। তার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করবেন মোদী।

নিউ জার্সিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভ্যর্থনায় বিশেষ আয়োজন করছে প্রবাসী ভারতীয়রা। তাঁরা ইউনিিট ইন্ডায়া ডে-র আয়োজন করছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানানো হবে বলে জানিয়েছেন সেখানকার প্রবাসী ভারতীয়রা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+