করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানালেন মোদী, তার আগে পরপর কয়েকটি টুইটে করলেন স্মৃতিচারণ
প্রয়াত ডিএমকে প্রেসিডেন্ট এম করুণানিধিকে তাঁর শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাই এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজাজি হলে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রদানমন্ত্রী
ডিএমকে প্রেসিডেন্ট এম করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকালে চেন্নাই আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাদপ্রতীম তামিল নেতার মরদেহ রাখা হয়েছে চেন্নাইয়ের রাজাজী হলে। সেখানেই ফুলের মালা দিয়ে প্রয়াত ডিএমকে নেতাকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এদিন সকাল ১০ টা নাগাদ চেন্নাই এসে পৌছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি রাজাজী হলে যান প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে করুণানিধির মৃত্যু সংবাদ আসার পরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছিল তাঁর চেন্নাই আসার কথা। ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করে পর পর কয়েকটি টুইটে প্রয়াত নেতার স্মৃতিচারণাও করেন মোদী। করুণানিধির পরিবারবর্গকে স্বান্ত্বনাও দেন।
|
জননেতা, চিন্তাবিদ, লেখককে হারালো ভারত
করুণানিধির মৃত্যু সংহাদ পাওয়ার পরেই টুইটারে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন ভারতের অন্যতম বর্ষীয়ান এই নেতার প্রয়াণে ভারত এক জননেতা, চিন্তাবিদ, লেখককে হারালো। তিনি দরীদ্র ও প্রান্তিক মানুষদের উন্নয়নের জন্য নিজের জীবন উৎস্বর্গ করেছিলেন।
|
আঞ্চলিক আকাঙ্খা ও জাতীয় অগ্রগতি
মোদী বলেন, করুণানিধির যেমন আঞ্চলিক আকাঙ্খা ছিল তার পাশাপাশি জাতীয় অগ্রগতিও চাইতেন। তিনি তামিল জনতার ভাল করাটাই তাঁর মন্ত্র ছিল, নিশ্চিত করেছিলেন যাতে তামিলদের বক্তব্য শোনা হয়।
|
মনে থাকবে জরুরি অবস্থার বিরোধিতা
মোদী জানান বেশ কয়েকবার করুণানিধির সঙ্গে তাঁর আলাপচারিতার সুযোগ হয়েছিল। তাঁর নীতি নির্ধারণে সবময় তিনি সামাজিক উন্নয়নে জোর দিতেন। জরুরি অবস্থা জারির যে জোরালো বিরোধিতা করুণানিধি করেছিলেন তা তাঁর চিরকাল মনে থাকবে বলে জানান মোদী।
|
পরিবার ও তাঁর অসংখ্য সমর্থককে সমবেদনা
মোদী আরেক টুইটে সমবেদনা জানিয়েছেন করুণানিধির পরিবারবর্গ ও তাঁর অসংখ্য সমর্থককে। তিনি জানান ভারত বিশেষ করে তামিলনাড়ু তাঁর অভাব বোধ করবে। করুণানিধির আত্মার শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications