Narendra Modi:পুলওয়ামার শহীদদের প্রতি শ্রদ্ধা মোদীর, পাঁচ বছর আগে ঠিক কী ঘটেছিল? ফিরে দেখা সন্ত্রাসের কালো দিন

১৪ ফেব্রুয়ারী মানে শুধু প্রেম দিবসের লাল গোলাপ নয়, একইসঙ্গে সন্ত্রাসের একটা কালো দিনও। ২০১৯ সালে এই দিনেই পুলওয়ামায় ভয়াবহ হামলায় প্রাণ হারান ৪০ সিআরপিএফ জওয়ান। পাঁচ বছর কেটে যাওয়ার পরও সেই ক্ষত এখনও দগদগে ভারতবাসীর মনে। পুলওয়ামা হামলার দিনে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সন্ত্রাসী হামলায় শহীদ সেনাদের আত্মার শান্তি কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেল( টুইটার) থেকে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। মোদী সমাজমাধ্যমে লিখেছেন,"পুলওয়ামায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাই। তাঁদের এই বলিদান সর্বদা দেশবাসী মনে রাখবে। "

Pulwama Terror Attack

২০১৯ সালে এই দিনে কাশ্মীরে ঘটে যায় এক ভয়াবহ নাশকতার ঘটনা। পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হন ৪০ জওয়ান। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরার লেটাপোরার কাছে একটি গাড়ি কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। হামলার দায় স্বীকার করে জইশ-এ-মহম্মদ।

সব মিলিয়ে সেদিন ২৫০০ সিআরপিএফ জওয়ান ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ৭৮টি গাড়ি যাচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল দুপুর ৩টে নাগাধ ঘটনাটি ঘটেছিল। সেই সময় হামলা চালানো হয়েছিল। এরপর গর্জে ওঠে গোটা দেশ। জঙ্গি হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায় দেশ জুড়ে।আত্মঘাতী সেই হামলায় ঘটে যায় বিরাট বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইতিউতি ছড়িয়ে পড়ে জওয়ানদের ছিন্নভিন্ন দেহাংশ। পোড়া মাংসের ঝাঁঝালো গন্ধ মিশে গিয়েছিল উপত্যকার আকাশে বাতাসে।

ঘটনায় পর অবশ্য চুপ করে বসে থাকেনি ভারত। পুলওয়ামার ঘটনার ঠিক ১২ দিন পরেই পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালান হয়। ভারতের দাবি সেই হামলায় তছনছ হয়ে গিয়েছিল সীমান্ত সংলগ্ন জইশ-ই-মহম্মদের ঘাঁটিগুলি। মৃত্যু হয়েছিল সাড়ে তিনশোরও বেশি জঙ্গির। আর শুধু তাই নয়, সেই ঘটনার পর উপত্যকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়।

স্বাধীন ভারতের বুকে একাধিকবারই সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে। কিন্তু পুলওয়ামার মতো ঘটনা খুবই কম ঘটেছে। ১৯৮৯ সালের পর এটাই ছিল কাশ্মীরের মাটিতে ঘটে যাওয়া সব থেকে বড় নাশকতার ঘটনা। যা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। পুলওয়ামা হামলার ভয়াবহতা এখন পাঁচ বছর হয়ে গেছে, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে এখনও ভারতীয়দের জন্য একটি 'কালো দিন' হিসাবে পালন করা হয়, সেই আক্রমণে প্রাণ হারানো সাহসী সিআরপিএফ সেনাদের স্মরণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+