দেশবাসীকে অক্ষয়লাভের দিশা দেখালেন মোদী, পাণ্ডবরা দৃষ্টান্ত ‘মন কি বাত’-এ

পাণ্ডবদের মতো অক্ষয়লাভের দিশা দিলেন মোদী, করোনাকে হারানোর মন্ত্র ‘মন কি বাত’-এ

করোনার লকডাউনের মধ্যে 'মন কি বাত'-এ দেশবাসীকে সংযমী হওয়া বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে অক্ষয় লাভের পথ বাতলে দিলেন তাঁর আধ ঘণ্টার মনের কথায়। তাঁর সাফ কথা, সাবধানতা না মানলে বিপদ আসবে। দেশবাসীকেই ভাবতে হবে পরিবেশ নিয়ে, দেশবাসীকেই সাবধানতা অবলম্বন করতে হবে।

অক্ষয় তৃতীয়া থেকে শুরু হোক নতুন দিন

অক্ষয় তৃতীয়া থেকে শুরু হোক নতুন দিন

রবিবার মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, করোনা ভাইরাসকে হারাতে দু-গজ দূরে থাকা খুবই জরুরি। অযথা ঘরের বাইরে বেরিয়ে করোনার বিরুদ্ধে এই লড়াইকে খাটো করো দেবেন না। আরও সংযমী হতে হবে। আজ থেকে শুরু হোক নতুন দিন। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকেই নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানালেন মোদী।

অক্ষয় থাকার শপথ নিন, বার্তা মোদীর

অক্ষয় থাকার শপথ নিন, বার্তা মোদীর

মোদী বলেন, আজ এমন এক দিন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান সূর্যের আশীর্বাদে অক্ষয় লাভ হয়েছিল পাণ্ডবদের। পাণ্ডবদের মতো দেশবাসীকে এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় থাকার শপথ নিতে হবে। তিনি এই মর্মে জৈন সম্প্রদায়ের মানুষের কথা উল্লেখ করে বলেন, এদিন জৈনগুরুর জন্মদিন, জৈনধর্মের মানুষের কাছেও পবিত্র এই দিন।

অক্ষয়লাভে ধারণা বদলে যাবে ভারতবাসীর

অক্ষয়লাভে ধারণা বদলে যাবে ভারতবাসীর

মোদী বলেন, বেটার লেট দ্যান নেভার। করোনা সংক্রমণ রুখতে এটাই মন্ত্র করে এগোতে হবে। মাস্ক পড়তে হবে সবাইকে। নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। ভবিষ্যতে মাস্ক হবে সভ্য সমাজের প্রতীক। ধারণা বদলে যাবে ভারতবাসীর। করোনার লড়াই-ই এই ধারণা বদলে দেবে।

দেশের সংস্কৃতি মেনেই জয়ী হবে ভারত

দেশের সংস্কৃতি মেনেই জয়ী হবে ভারত

এদিন ভারতীয় সংস্কৃতিরও প্রভূত প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, অন্যকে দেওয়াটাই আমাদের দেশের সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতি মেনে লড়াই করছি করোনা ভাইরাসের বিরুদ্ধে। সেই সংস্কৃতি মেনেই জয়ী হব। ভারতের এই লড়াইয়ের কথা অমর অক্ষরে লেখা থাকবে বিশ্ব-ইতিহাসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+